খেলাধুলা

বিশ্বকাপ ফাইনালে ‘লাকি’ জার্সিতেই মাঠে নামছে আর্জেন্টিনা

স্পোর্টস ডেস্ক :

স্পোর্টস ডেস্ক :

প্রকাশ: ১৭ জুলাই ২০২৬ ২১:৩১

বিশ্বকাপ ফাইনালে ‘লাকি’ জার্সিতেই মাঠে নামছে আর্জেন্টিনা

ছবি সংগৃহীত :

বিশ্বকাপের ফাইনালে স্পেনের বিপক্ষে নিজেদের পরিচিত হোম কিটেই মাঠে নামবে লিওনেল স্কালোনির দল। সেমিফাইনালে ইংল্যান্ডের বিপক্ষে নীল অ্যাওয়ে জার্সি পরে খেললেও শিরোপার লড়াইয়ে ফিরছে ঐতিহ্যবাহী সাদা-আকাশি ডোরাকাটা জার্সি, সাদা শর্টস ও সাদা মোজায়।

আর্জেন্টিনার গনমাধ্যম টিওয়াইসি বিষয়টি নিশ্চিত করেছে।

এই বিশ্বকাপে আর্জেন্টিনা মূলত নিজেদের হোম কিটেই খেলেছে বেশিরভাগ ম্যাচ।

আলজেরিয়া, কেপ ভার্দে, মিশর ও সুইজারল্যান্ডের বিপক্ষে মাঠে নেমেছিল সাদা-আকাশি ডোরাকাটা জার্সি, সাদা শর্টস ও সাদা মোজায়। ব্যতিক্রম হয়েছে মাত্র তিনটি ম্যাচে।

গ্রুপ পর্বে অস্ট্রিয়ার বিপক্ষে একই হোম জার্সির সঙ্গে ব্যবহার করা হয়েছিল নীল মোজা। আর জর্ডান ও ইংল্যান্ডের বিপক্ষে পুরো অ্যাওয়ে কিটে খেলেছে বর্তমান বিশ্বচ্যাম্পিয়নরা।

গোলরক্ষক এমিলিয়ানো ‘দিবু’ মার্তিনেস খেলবেন সম্পূর্ণ সবুজ কিটে। ২০২২ কাতার বিশ্বকাপ, ২০২১ ও ২০২৪ কোপা আমেরিকার ফাইনালেও সবুজ কিটেই মাঠে নেমেছিলেন তিনি। কাকতালীয়ভাবে তিনটি ম্যাচেই শিরোপা জিতেছিল আর্জেন্টিনা। ফলে সমর্থকদের কাছে এটিও এখন এক ধরনের ‘লাকি’ কিট।

স্পেনও ফাইনালে ফিরছে নিজেদের ঐতিহ্যবাহী হোম জার্সিতে। সেমিফাইনালে ফ্রান্সের বিপক্ষে তারা বিকল্প জার্সি ব্যবহার করলেও, আর্জেন্টিনার বিপক্ষে খেলবে লাল জার্সি, নীল হাতা ও হলুদ নকশার মূল কিট পরে।

সব মিলিয়ে মেটলাইফ স্টেডিয়ামের ফাইনালে দুই দলই মাঠে নামবে নিজেদের চিরচেনা রঙে। আর আর্জেন্টিনা সমর্থকদের আশা, ‘লাকি’ জার্সি গায়ে দিয়েই আরও একবার বিশ্ব ফুটবলের সর্বোচ্চ ট্রফি ছুঁয়ে দেখবেন লিওনেল মেসি ও তার সতীর্থরা।

খেলাধুলা থেকে আরো পড়ুন