বাংলাদেশ

৯ টন অবৈধ ভারতীয় জিরা জব্দ

নতুন সিলেট ডেস্ক:

নতুন সিলেট ডেস্ক:

প্রকাশ: ১৪ জুলাই ২০২৬ ১২:৩৯

৯ টন অবৈধ ভারতীয় জিরা জব্দ

ছবি: সংগৃহীত

ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর থেকে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) অভিযানে প্রায় ৯ টন ভারতীয় জিরা জব্দ করা হয়েছে। 

সোমবার (১৩ জুলাই) বিকেলে উপজেলার ইসলামপুর এলাকায় বিজিবির ২৫ ব্যাটালিয়নের সদস্যরা এ অভিযান পরিচালনা করে।

জিরাগুলো ভারত থেকে অবৈধভাবে আনা হয়েছে।
 
মঙ্গলবার (১৪ জুলাই) সকালে বিজিবির পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানা গেছে।

তবে এ ঘটনায় কাউকে আটক করা যায়নি।

বিজিবির ২৫ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল জাব্বার আহমেদ জানান, গোপন সংবাদের ভিত্তিতে গতকাল বিকেল সাড়ে ৫টার দিকে বিজিবির ব্রাহ্মণবাড়িয়া ট্রানজিট ক্যাম্পের একটি টহলদল বিজয়নগর উপজেলার ইসলামপুর এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে।

এ সময় সিলেট থেকে আসা ঢাকাগামী একটি ট্রাকে তল্লাশি চালানো হয়। পরে ট্রাক থেকে ভারতীয় ৮ হাজার ৭৩০ কেজি (প্রায় ৯ টন) অবৈধ জিরা জব্দ করা হয়।

তিনি আরও জানান, জব্দকৃত জিরা ও ট্রাক আখাউড়া কাস্টমস অফিসে জমা দেওয়াসহ প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে। সীমান্ত এলাকায় মাদক ও পণ্য চোরাচালান রোধে বিজিবি টহল জোরদারের পাশাপাশি আভিযানিক কার্যক্রম ও গোয়েন্দা তৎপরতা অব্যাহত রয়েছে।

বাংলাদেশ থেকে আরো পড়ুন