সিলেট

গোলাপগঞ্জে পবিত্র কোরআন অবমাননাকারী যুবক আটক

নতুন সিলেট প্রতিবেদক :

নতুন সিলেট প্রতিবেদক :

প্রকাশ: ১৬ মে ২০২৫ ১৭:৪৮

গোলাপগঞ্জে পবিত্র কোরআন অবমাননাকারী যুবক আটক

ছবি: সংগৃহীত

সিলেটের গোলাপগঞ্জ উপজেলায় ফেইসবুকে কোরআন অবমাননা করে পোস্ট করায় আলী হাসান মিলাদ নামে এক যুবক আটক করেছে পুলিশ।  

শুক্রবার ( ১৬ মে ) বিকালে তাকে আটক করেছে পুলিশ।

আলী হাসান মিলাদ হলো,  উপজেলার গোয়াসপুর এলাকার মোঃ বদরুল ইসলাম ছেলে।

জানা যায়, আলী হাসান মিলাদ ইসলাম ধর্ম, আল কোরআন, নবী রাসুলকে নিয়ে কটুক্তি করে ফেইসবুকে পোস্ট করে। পরে  এলাকার মানুষ তাকে খুজতে থাকে । পরবর্তীতে সেনাবাহিনীর কাছে গিয়ে সে আত্মসমর্পণ করলে তাকে সেনাবাহিনী ও পুলিশ এলাকায় নিয়ে আসলে। হাজারো মানুষের সামনে সে তওবা করে এবং আর জীবনে এরকম কাজ করবে না বলে উপস্থিত সবাইকে জানায়। পরবর্তীতে পুলিশ তাকে থানায় নিয়ে যায়।

এ বিষয়ে গোলাপগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) মো. মনিরুজ্জামান মোল্যা বিষয়টি নিশ্চিত করে বলেন তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা করা হবে।

সিলেট থেকে আরো পড়ুন