রাজনীতি

এবার টুকরো টুকরো করে ফেলার হুমকি পেলেন এমপি মাহমুদা মিতু

নতুন সিলেট ডেস্ক :

নতুন সিলেট ডেস্ক :

প্রকাশ: ১৫ নভেম্বর ২০২৬ ১৮:৪৮

এবার টুকরো টুকরো করে ফেলার হুমকি পেলেন এমপি মাহমুদা মিতু

ছবি সংগৃহীত :

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) যুগ্ম আহ্বায়ক ও রাজনৈতিক পর্ষদের সদস্য এবং সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য ডা. মাহমুদা মিতুকে হত্যার হুমকি দেওয়া হয়েছে।

 

রোববার (১৫ নভেম্বর) এনসিপির মিডিয়া সেল থেকে এ তথ্য জানানো হয়।

মিডিয়া সেল জানায়, অপরিচিত বিদেশি নম্বর থেকে ফোন করে এনসিপির যুগ্ম আহ্বায়ক ও রাজনৈতিক পর্ষদ সদস্য ডা. মাহমুদা মিতু এমপিকে হত্যার হুমকি দেওয়া হয়েছে। 

এ সময় হুমকিদাতাকে বলতে শোনা যায়- ‘পরিবারের মায়া থাকলে দেশ থেকে ভাগেন’, ‘টুকরা টুকরা করা হবে’।

রাজনীতি থেকে আরো পড়ুন