সুনামগঞ্জের জগন্নাথপুরে পুলিশের বিশেষ অভিযানে এনামুল হক রেজাউল করিম (২৬) নামের রানীগঞ্জ ইউনিয়নের নিষিদ্ধ ছাত্রলীগের এক কর্মীকে গ্রেফতার করা হয়েছে।
গ্রেফতারের পর রোববার (১৫ নভেম্বর) তাকে পুলিশি নিরাপত্তায় সুনামগঞ্জ আদালতে সোপর্দ করা হয়।
পুলিশ জানায়, শনিবার (১৪ নভেম্বর) রাতে জগন্নাথপুর থানার রানীগঞ্জ এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃত এনামুল হক রেজাউল করিম জগন্নাথপুর উপজেলার কুবাজপুর গ্রামের দক্ষিণপাড়ার মো. আব্দুল হামিদের ছেলে।
পুলিশের দেওয়া তথ্য অনুযায়ী, গত বছরের ২৮ জুন জগন্নাথপুর থানায় দায়ের করা একটি মামলার তদন্তে তার সম্পৃক্ততার প্রমাণ মেলে এবং আসামি হিসেবে নাম উঠে আসে।
এ তথ্য নিশ্চিত করেন জগন্নাথপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মোখলেছুর রহমান জানান, শনিবার রাতে ওই ছাত্রলীগকর্মীকে গ্রেফতার করা হয়। প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া সম্পন্ন করে রোববারই তাকে আদালতে পাঠানো হয়েছে।
সিলেট থেকে আরো পড়ুন