বাংলাদেশ

ডাকাতির প্রস্তুতিকালে দেশি অস্ত্রসহ আটক ৬

নতুন সিলেট ডেস্ক :

নতুন সিলেট ডেস্ক :

প্রকাশ: ০৫ অক্টোবর ২০২৬ ১৯:০০

ডাকাতির প্রস্তুতিকালে দেশি অস্ত্রসহ আটক ৬

ছবি সংগৃহীত :

নারায়ণঞ্জের সোনারগাঁয়ের ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ডাকাতির প্রস্তুতিকালে দেশীয় দেশীয় অস্ত্র ও একটি সিএনজিচালিত অটোরিকশাসহ ৬ ডাকাতকে আটক করেছে পুলিশ।

রোববার (৪ অক্টোবর) রাতে উপজেলার মোগড়াপাড়া ইউনিয়নের ছোট সাদিপুর এলাকার ‘ইসপাইসি হোটেল’-এর বিপরীত দিক থেকে তাদের গ্রেপ্তার করা হয়।

আটককৃতরা হলেন— মো. পারভেজ (৩৬), প্রান্ত (২৮), মো. রোহান (২২), মো. ডালিম (৪৮), নাজমুল (২৮) ও মো. অন্তর (২৪)।

​পুলিশ জানায়, রোববার রাতে সোনারগাঁ থানার উপ-পরিদর্শক (এসআই) শিকদার হারুন অর রশিদের নেতৃত্বে নৈশকালীন টহল চলাকালে খবর আসে— ৯ থেকে ১০ জনের একটি ডাকাতদল মোগড়াপাড়া চৌরাস্তা সংলগ্ন এলাকায় অটোরিকশা নিয়ে মহাসড়কে ডাকাতির প্রস্তুতি নিচ্ছে। পরে রাত ১১টা ৫৫ মিনিটে পুলিশ ঘটনাস্থলে অভিযান চালালে পালানোর চেষ্টাকালে ৬ জনকে হাতেনাতে আটক করা হয়। এ সময় কৌশলে আরও ৩-৪ জন পালিয়ে যান। পরে তাদের দেহ ও ব্যবহৃত অটোরিকশা (রেজিস্ট্রেশন নং: নারায়ণগঞ্জ-থ-১১-৫৬৬৫) তল্লাশি করে একটি তালা কাটার, ২টি রামদা, ১টি ছুরি, ১টি দা, ৪টি লোহার রড, সেলাই রেঞ্জ ও প্লাস জব্দ করা হয়।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটককৃতরা ডাকাতির উদ্দেশে দেশীয় অস্ত্রে সজ্জিত হয়ে সেখানে জড়ো হওয়ার কথা স্বীকার করেছেন।

সোনারগাঁ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল বারিক জানান, এ ঘটনায় সোনারগাঁ থানায় একটি মামলা করা হয়েছে। পলাতক আসামিদের গ্রেফতার ও তদন্ত কার্যক্রম অব্যাহত রয়েছে।

বাংলাদেশ থেকে আরো পড়ুন