সিলেট সীমান্তবর্তী এলাকায় অভিযান চালিয়ে প্রায় ২৬ লাখ ৩২ হাজার টাকা মূল্যের চোরাচালানি মালামাল জব্দ করেছে সিলেট ব্যাটালিয়ন (৪৮ বিজিবি)।
বুধবার (৩০ সেপ্টেম্বর) গোপন সংবাদের ভিত্তিতে সিলেট ব্যাটালিয়ন (৪৮ বিজিবি)-এর দায়িত্বাধীন সীমান্তবর্তী এলাকায় সোনারহাট, বিছনাকান্দি ও শ্রীপুর বিওপির সদস্যরা পৃথক চোরাচালানবিরোধী অভিযান পরিচালনা করেন।
অভিযানে ভারতীয় গরু, মাল্টা, মোটরসাইকেল এবং বাংলাদেশ থেকে ভারতে পাচারের সময় রসুনসহ বিভিন্ন চোরাচালানি মালামাল আটক করা হয়। জব্দকৃত মালামালের আনুমানিক সিজার মূল্য ২৬ লাখ ৩২ হাজার টাকা।
সিলেট ব্যাটালিয়ন (৪৮ বিজিবি)-এর অধিনায়ক জানান, সীমান্তের নিরাপত্তা রক্ষা, চোরাচালান ও মাদকদ্রব্য পাচার প্রতিরোধে বিজিবির আভিযানিক কার্যক্রম এবং গোয়েন্দা তৎপরতা অব্যাহত রয়েছে। এরই ধারাবাহিকতায় সীমান্তবর্তী এলাকায় অভিযান পরিচালনা করে বিপুল পরিমাণ চোরাচালানি মালামাল আটক করা হয়েছে।
জব্দকৃত মালামালের বিষয়ে বিধি মোতাবেক প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে বলে জানিয়েছে বিজিবি।
সিলেট থেকে আরো পড়ুন