রাজনীতি

কার্যক্রম নিষিদ্ধ আ.লীগের ৩২ জন গ্রেফতার

নতুন সিলেট ডেস্ক:

নতুন সিলেট ডেস্ক:

প্রকাশ: ১৪ সেপ্টেম্বর ২০২৬ ১২:৩৯

কার্যক্রম নিষিদ্ধ আ.লীগের ৩২ জন গ্রেফতার

প্রতিকী ছবি

রাজধানীতে অভিযান চালিয়ে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের আরও ৩২ জন সদস্যকে গ্রেফতার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)।

সোমবার (১৪ সেপ্টেম্বর) সকালে বিষয়টি নিশ্চিত করেছেন ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) মো. আকতার হোসেন।

ডিএমপি সূত্রে জানা যায়, রোববার (১৩ সেপ্টেম্বর) রাতে রাজধানীর বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়। প্রাথমিকভাবে তাদের নাম-পরিচয় এখনোও জানা যায়নি।
 
এর আগে, গত শুক্রবার রাজধানীর গুলশান এলাকায় নিষিদ্ধ একটি সংগঠনের ঝটিকা মিছিলে অংশগ্রহণের অভিযোগে ৩২ জনকে গ্রেফতার করা হয়েছিল।

রাজনীতি থেকে আরো পড়ুন