বিনোদন

ক্যাটরিনা কাইফকে ‘বুড়ি’ বলে কটাক্ষ!

বিনোদন ডেস্ক:

বিনোদন ডেস্ক:

প্রকাশ: ০২ সেপ্টেম্বর ২০২৬ ১৮:১৩

ক্যাটরিনা কাইফকে ‘বুড়ি’ বলে কটাক্ষ!

ছবি: সংগৃহীত

বলিউড অভিনেত্রী ক্যাটরিনা কাইফকে এবার পড়তে হয়েছে বডিশেমিংয়ের মুখে! আর যা নিয়ে শুরু হয়েছে তুমুল আলোচনা।

অভিনেত্রীর সাম্প্রতিক একটি ভিডিও সামনে আসার পর থেকে শুরু হয়েছে আলোচনা।

স্বামী অভিনেতা ভিকি কৌশলের সঙ্গে পরিচালক কুকু কোহলির শেষকৃত্যে হাজির হয়েছিলেন অভিনেত্রী। সাদা সালোয়ার-কামিজ পরা নায়িকার বেশ কিছু ভিডিও ও ছবি সামনে আসার পর থেকেই নেটিজেনদের একাংশ ‘বুড়ি’ সম্বোধন ছাড়া ও নানা রকম মন্তব্য করতে শুরু করেন।

যদিও সামাজিক যোগাযোগমাধ্যমে অন্য অংশ নায়িকার পাশে দাঁড়িয়েছেন। ইন্ডাস্ট্রির সদস্যরাও ট্রোলারদের বিরুদ্ধে মুখ খুলেছেন।

গত বছরের নভেম্বরে মা হয়েছেন ক্যাটরিনা কাইফ। মাতৃত্বকালীন দায়িত্ব সামলাতে কাজ থেকে কিছুটা দূরে রয়েছেন তিনি।

এর মাঝেই বিভিন্ন প্রজেক্টের স্ক্রিপ্ট পড়া শুরু করেছেন বলেও খবর। এই সময়ে খুব একটা প্রকাশ্যে দেখা যায়নি তাকে।
তবে এবার যেভাবে তাকে কটাক্ষের মুখে পড়তে হয়েছে, তা দেখে হতবাক অনেকেই। নেটিজেনদের এক অংশের বক্তব্য, এতটা অসংবেদনশীল কীভাবে হয়ে উঠতে পারেন কেউ-কেউ!

এর মাঝে ক্যাটরিনার পাশে দাঁড়িয়েছেন শিবালিকা ওবেরয়। ‘ইয়ে শালি আশিকি’, ‘খোদা হাফিজ’-এর মতো সিনেমায় কাজ করা অভিনেত্রী বলেছেন, ‘কী হয়ে গেল মানে? মাতৃত্ব এমনই হয়। পোস্টপার্টম রিকভারি এমনই দেখতে লাগে।’

বলে রাখা যায়া, বলিউডের আলোচিত তারকা দম্পতি ভিকি কৌশল ও ক্যাটরিনা কাইফ। ২০২১ সালের ৯ ডিসেম্বর রাজস্থানের সিক্স সেন্সেস ফোর্ট বারওয়ারায় রাজকীয় আয়োজনের মধ্য দিয়ে বিয়ে করেন তারা। আর গত বছরের নভেম্বরের শুরুতে তাদের ঘর আলো করে আসে পুত্রসন্তান। 

বিনোদন থেকে আরো পড়ুন