শিক্ষা

শাবিপ্রবিতে আন্তর্জাতিক জার্নালে গবেষণা প্রকাশ বিষয়ক সেমিনার অনুষ্ঠিত

নতুন সিলেট ডেস্ক

নিউজ ডেস্ক

প্রকাশ: ২৫ আগস্ট ২০২৬ ১৩:৩৯

শাবিপ্রবিতে আন্তর্জাতিক জার্নালে গবেষণা প্রকাশ বিষয়ক সেমিনার অনুষ্ঠিত



শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) গবেষণা কেন্দ্রের উদ্যোগে আন্তর্জাতিক রেফারিড জার্নালে গবেষণা প্রবন্ধ প্রকাশ বিষয়ক সেমিনার অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (২৪ আগস্ট) বিকেল ৪টায় বিশ্ববিদ্যালয়ের পরিসংখ্যান বিভাগের গ্যালারি কক্ষে 'গেটিং পাবলিশড ইন ইন্টারন্যাশনাল রেফারিড জার্নালস: প্রি অ্যান্ড পোস্ট-সাবমিশন কনসিডারেশনস' শীর্ষক এ সেমিনার অনুষ্ঠিত হয়।

সেমিনারে গবেষণা কেন্দ্রের পরিচালক অধ্যাপক ড. শাহ মো. আতিকুল হকের সভাপতিত্বে কি-নোট স্পিকার হিসেবে কানাডার ইউনিভার্সিটি অব নিউ ব্রান্সউইক-সেন্ট জনের ফ্যাকাল্টি অব বিজনেস অ্যাডমিনিস্ট্রেশনের অ্যাকাউন্টিং বিভাগের অধ্যাপক ড. মোস্তাক এম. হুসাইন  উপস্থিত ছিলেন।

এসময় সেমিনারের সমন্বয়ক হিসেবে গবেষণা কেন্দ্রের সদস্যরা উপস্থিত ছিলেন।
এছাড়া বিশ্ববিদ্যালয়ের সামাজিক বিজ্ঞান ও ব্যবসায় প্রশাসন অনুষদের শিক্ষক এবং শিক্ষার্থীরা সেমিনারে অংশগ্রহণ করেন।

সেমিনারে আন্তর্জাতিক রেফারিড জার্নালে গবেষণা প্রবন্ধ প্রকাশের আগে ও পরে করণীয় বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করা হয়। গবেষণার মানোন্নয়ন, উপযুক্ত জার্নাল নির্বাচন, প্রবন্ধ প্রস্তুত ও জমাদান প্রক্রিয়া এবং রিভিউয়ারদের মতামতের ভিত্তিতে প্রয়োজনীয় সংশোধনসহ বিভিন্ন বিষয়ে অংশগ্রহণকারীদের ধারণা দেওয়া হয়।

শিক্ষা থেকে আরো পড়ুন