শিক্ষা

সরকারের প্রথম ১৮০ দিনের কার্যক্রম তুলে ধরে শাবিপ্রবি ছাত্রদলের প্রচারণা

নতুন সিলেট ডেস্ক

নিউজ ডেস্ক

প্রকাশ: ২০ আগস্ট ২০২৬ ২৩:১১

সরকারের প্রথম ১৮০ দিনের কার্যক্রম তুলে ধরে শাবিপ্রবি ছাত্রদলের প্রচারণা

 

 



শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (শাবিপ্রবি) ‘বাংলাদেশ সরকার: প্রথম ১৮০ দিনের ঐতিহাসিক অগ্রযাত্রা’ শীর্ষক লিফলেট বিতরণ ও প্রচারণা কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার দুপুর ১টায় বিশ্ববিদ্যালয়ে এ কর্মসূচি পালন করেন ছাত্রদলের কয়েকজন নেতাকর্মী।

এতে বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের যুগ্ম-সাধারণ সম্পাদক মো. জহিরুল ইসলাম, যুগ্ম-সাধারণ সম্পাদক শেখ মোহাম্মদ আশিক, আইন সম্পাদক মো. খালিদ সাইফুল্লাহ, ক্রীড়া সম্পাদক ইফতেখার মাহমুদ প্রমুখ উপস্থিত ছিলেন।

প্রচারণাকালে ছাত্রদলের নেতা-কর্মীরা শিক্ষার্থীদের মাঝে লিফলেট বিতরণ করে। এসময় বিগত ছয় মাসে তারেক রহমানের নেতৃত্বাধীন সরকারের বিভিন্ন কর্মকাণ্ড ও কার্যক্রমের তথ্য শিক্ষার্থীদের সামনে তুলে ধরেন তারা। এছাড়া সরকারের চলমান উন্নয়ন কর্মকাণ্ড নিয়ে যৌক্তিক আলোচনা ও গঠনমূলক সমালোচনায় অংশ নিতে শিক্ষার্থীদের প্রতি আহ্বান জানান তারা।

শিক্ষা থেকে আরো পড়ুন