আন্তর্জাতিক

শক্তিশালী ভূমিকম্পে কেঁপে উঠলো ইন্দোনেশিয়া, সুনামি সতর্কতা জারি

আন্তর্জাতিক ডেস্ক :

আন্তর্জাতিক ডেস্ক :

প্রকাশ: ১৫ আগস্ট ২০২৬ ১০:২৭

শক্তিশালী ভূমিকম্পে কেঁপে উঠলো ইন্দোনেশিয়া, সুনামি সতর্কতা জারি

ছবি সংগৃহীত :

ইন্দোনেশিয়ার উত্তর উপকূলে ৭ দশমিক ৭ মাত্রার শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে। স্থানীয় সময় শনিবার (১৫ আগস্ট) সকালে এ ভূমিকম্প অনুভূত হয়। ভূমিকম্পের পর দেশটিতে সুনামির সতর্কতা জারি করা হয়েছে।

মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা (ইউএসজিএস) জানিয়েছে, মূল ভূমিকম্পের পর ৫ দশমিক ৯, ৫ দশমিক ৬ ও ৬ দশমিক ১ মাত্রার অন্তত তিনটি আফটারশক অনুভূত হয়েছে।

মার্কিন সংবাদমাধ্যম সিএনএনের প্রতিবেদনে বলা হয়েছে, ভূমিকম্পের তীব্রতার ভিত্তিতে ইউএসজিএস প্রাথমিকভাবে হতাহত ও ক্ষয়ক্ষতির আশঙ্কা প্রকাশ করেছে। তবে এখন পর্যন্ত ইন্দোনেশিয়া সরকারের পক্ষ থেকে এ বিষয়ে আনুষ্ঠানিক কোনো তথ্য জানানো হয়নি।

ইউএসজিএসের তথ্য অনুযায়ী, ভূমিকম্পের সময় প্রায় ৫ লাখ মানুষ খুব শক্তিশালী থেকে তীব্র কম্পনের মধ্যে পড়েন। এ ধরনের কম্পন ভালোভাবে নির্মিত ভবনে সামান্য থেকে মাঝারি ক্ষতি এবং দুর্বল কাঠামোর ভবনে ব্যাপক ক্ষতি করতে পারে।

ইন্দোনেশিয়া বিশ্বের অন্যতম ভূমিকম্পপ্রবণ দেশ। দেশটি প্রশান্ত মহাসাগরীয় ‘রিং অব ফায়ার’-এর ওপর অবস্থিত। এ অঞ্চলে টেকটোনিক প্লেটের সক্রিয়তার কারণে নিয়মিত ভূমিকম্প ও আগ্নেয়গিরির অগ্ন্যুৎপাত ঘটে। অতীতেও দেশটি বেশ কয়েকটি শক্তিশালী ও বিধ্বংসী ভূমিকম্প ও সুনামির মুখোমুখি হয়েছে।

আন্তর্জাতিক থেকে আরো পড়ুন