ধর্ম

দৃষ্টিশক্তির জন্য আল্লাহর কৃতজ্ঞতা প্রকাশ করুন: কাবার ইমাম

ধর্ম ডেস্ক :

ধর্ম ডেস্ক :

প্রকাশ: ০১ আগস্ট ২০২৬ ১৫:২১

দৃষ্টিশক্তির জন্য আল্লাহর কৃতজ্ঞতা প্রকাশ করুন: কাবার ইমাম

ছবি সংগৃহীত :

পবিত্র মসজিদের ইমাম শেখ ইয়াসির আল-দোসারী জুমার খুতবায় দৃষ্টিশক্তির নেয়ামতের জন্য কৃতজ্ঞতা প্রকাশের গুরুত্বের ওপর বিশেষ জোর দিয়েছেন। তিনি এই নেয়ামতের সঠিক ও দায়িত্বশীল ব্যবহার এবং দৃষ্টি সংযমের তাগিদ দেন।

তিনি সতর্ক করে বলেন, আধুনিক প্রযুক্তি ও সোশ্যাল মিডিয়ার মাধ্যমে লোভ-লালসা ও প্রলোভনের মুখোমুখি হওয়া মানুষের আধ্যাত্মিক প্রশান্তি ও আত্মিক কল্যাণকে বিনষ্ট করে। এর বিপরীতে নিজেকে নিয়ন্ত্রণে রাখলে তা নিজের মূল্যবোধকে রক্ষা করে, মনে প্রশান্তি আনে এবং ভেতরের আত্মিক শক্তিকে বহুগুণে বাড়িয়ে তোলে।

এর আগের জুমায় মক্কার মসজিদুল হারামে জুমার খুতবায় খতিব শায়খ বান্দার বালিলা বলেছেন, চারপাশে বিভিন্ন পরীক্ষা ও সংশয়ের মাঝে ঈমানের ওপর অবিচল থাকা একজন মুমিনের নাজাতের পথ।

ঈমান টিকিয়ে রাখার মূল চাবিকাঠি হিসেবে আল্লাহর কাছে দোয়া, কোরআন অনুধাবন এবং নবীদের জীবন থেকে শিক্ষা নেওয়ার কথা তুলে ধরেন শায়খ বালিলা। ফিতনা ও কঠিন সময়ে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান তিনি। তিনি বলেন, কোরআন ও সুন্নাহকে দৃঢ়ভাবে আঁকড়ে ধরতে হবে এবং ধৈর্যের সঙ্গে পরিস্থিতি মোকাবেলা করতে হবে।

ধর্ম থেকে আরো পড়ুন