প্রকাশ: ২৮ জুলাই ২০২৬ ১৭:৩৪
ছবি: সংগৃহীত
সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের অধীন প্রত্নতত্ত্ব অধিদপ্তর জনবল নিয়োগে নতুন বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। প্রতিষ্ঠানটি ২১টি ভিন্ন পদে মোট ৪২ জনকে নিয়োগ দেবে। এসব পদের মধ্যে ৮ম শ্রেণি ও এসএসসি পাস প্রার্থীরাও আবেদন করার সুযোগ পাবেন। আগ্রহীরা অনলাইনের মাধ্যমে আগামী ১২ আগস্ট পর্যন্ত আবেদন জমা দিতে পারবেন।
প্রতিষ্ঠানের নাম: প্রত্নতত্ত্ব অধিদপ্তর
পদের সংখ্যা: ২১ পদে ৪২ জন
পদের বিবরণ:
প্রার্থীর ধরন: নারী-পুরুষ
আবেদন পদ্ধতি: অনলাইনে
চাকরির ধরন: অস্থায়ী
কর্মস্থল: ঢাকা
বয়স: ১ জুলাই ২০২৬ তারিখ ১৮-৩২ বছর। তবে ২১ নং পদের ক্ষেত্রে সশস্ত্র বাহিনীর অবসরপ্রাপ্ত কর্মচারীদের জন্য ৪৫ বছর বয়স পর্যন্ত শিথিলযোগ্য। বয়স প্রমাণের ক্ষেত্রে কোনো প্রকার এফিডেভিট গ্রহণযোগ্য হবে না
আবেদন ফি: টেলিটক প্রি-পেইড সিমের মাধ্যমে পরীক্ষার ফি বাবদ ১-৯ নং পদের জন্য ১১২ টাকা, ১০-২১ নং পদের জন্য ৫৬ টাকা অফেরতযোগ্য হিসেবে ৭২ ঘণ্টার মধ্যে পাঠাতে হবে।
আবেদনের প্রক্রিয়া: আগ্রহী প্রার্থীরা প্রত্নতত্ত্ব অধিদপ্তরের এই https://doa.teletalk.com.bd/ ওয়েবসাইটের মাধ্যমে আবেদন করতে পারবেন। আবেদনের সঙ্গে ৩০০-৩০০ সাইজের ছবি ও ৩০০-৮০ সাইজের স্বাক্ষর স্ক্যান করে যুক্ত করতে হবে।
আবেদনের সময়সীমা: আগ্রহী প্রার্থীরা আগামী ১২ আগস্ট, ২০২৬ ইং তারিখ বিকেল ৫টা পর্যন্ত আবেদন করতে পারবেন।
চাকুরী থেকে আরো পড়ুন