সিলেট

হবিগঞ্জে চেক ডিজঅনার মামলায় হাসিনার ১ বছরের কারাদণ্ড

নতুন সিলেট প্রতিবেদক:

নতুন সিলেট প্রতিবেদক:

প্রকাশ: ২৭ জুলাই ২০২৬ ১৯:২৮

হবিগঞ্জে চেক ডিজঅনার মামলায় হাসিনার ১ বছরের কারাদণ্ড

হবিগঞ্জের বানিয়াচং উপজেলা মহিলা আওয়ামী লীগের সভাপতি ও উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান হাসিনা আক্তারকে চেক ডিজঅনার মামলায় এক বছরের সশ্রম কারাদণ্ড এবং আট লাখ টাকা অর্থদণ্ড দিয়েছেন আদালত।

সোমবার (২৭ জুলাই) হবিগঞ্জের জেলা ও দায়রা জজ সুলেখা দে এ রায় ঘোষণা করেন।

রায় ঘোষণার সময় আসামি আদালতে অনুপস্থিত ছিলেন।
মামলার বিবরণে জানা যায়, ২০২১ সালের ১৮ অক্টোবর বাসভবন নির্মাণের জন্য অর্থের প্রয়োজন উল্লেখ করে হাসিনা আক্তার তার পরিচিত বুশরা আক্তারের কাছ থেকে আট লাখ টাকা ঋণ নেন।

পরে ওই টাকা পরিশোধের উদ্দেশ্যে তিনি সোনালী ব্যাংকের বানিয়াচং শাখার একটি চেক প্রদান করেন। কিন্তু বুশরা আক্তার চেকটি ব্যাংকে জমা দিলে পর্যাপ্ত অর্থ না থাকায় সেটি ডিজঅনার হয়।
আদালত সূত্রে জানা গেছে, মামলার সাক্ষ্য-প্রমাণ পর্যালোচনা করে অভিযোগ প্রমাণ হওয়ায় আদালত আসামিকে এক বছরের কারাদণ্ডের পাশাপাশি আট লাখ টাকা অর্থদণ্ড প্রদান করেন।

প্রসঙ্গত, হাসিনা আক্তার জুলাই আন্দোলনে বানিয়াচংয়ে নয়জন ছাত্র-জনতা নিহতের ঘটনায় দায়ের করা মামলায় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে অভিযুক্ত।

ওই মামলায় তিনি বর্তমানে পলাতক রয়েছেন।

সিলেট থেকে আরো পড়ুন