বিনোদন

চুক্তি সইয়ের প্রলোভনে নির্যাতনের অভিযোগ, অভিনেত্রী মামলা

বিনোদন ডেস্ক:

বিনোদন ডেস্ক:

প্রকাশ: ২৭ জুলাই ২০২৬ ১২:২৬

চুক্তি সইয়ের প্রলোভনে নির্যাতনের অভিযোগ, অভিনেত্রী মামলা

ছবি: সংগৃহীত

রাজধানীর খিলক্ষেত থানায় বিজ্ঞাপনের চুক্তির প্রলোভন দেখিয়ে হাসপাতালে ডেকে নিয়ে শারীরিক নির্যাতনের অভিযোগে মামলা করেছেন মডেল ও অভিনেত্রী স্নিগ্ধা চৌধুরী।

রোববার (২৬ জুলাই) রাতে তিনি অভিযুক্তদের বিরুদ্ধে এ মামলা দায়ের করেন।

মামলার অভিযোগে বলা হয়, একটি বিজ্ঞাপনের চুক্তি স্বাক্ষরের কথা বলে স্নিগ্ধা চৌধুরীকে রাজধানীর একটি হাসপাতালে ডেকে নেওয়া হয়। সেখানে তার ওপর শারীরিক নির্যাতন চালানো হয় বলে অভিযোগ করেছেন তিনি।

স্নিগ্ধা চৌধুরীর দাবি, ঘটনার পর ব্যক্তিগত জীবনে নেতিবাচক প্রভাব পড়তে পারে এমন আশঙ্কায় তিনি প্রথমে আইনি পদক্ষেপ নেননি। পরে ন্যায়বিচারের প্রত্যাশায় খিলক্ষেত থানায় গিয়ে মামলা করার সিদ্ধান্ত নেন।

এ ঘটনায় পুলিশ অভিযোগের তদন্ত শুরু করবে এবং তদন্তের ভিত্তিতে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলে জানা গেছে। তবে এ বিষয়ে অভিযুক্তদের কোনো বক্তব্য তাৎক্ষণিকভাবে পাওয়া যায়নি।

উল্লেখ্য, স্নিগ্ধা চৌধুরী বাংলাদেশের একজন পরিচিত মডেল ও অভিনেত্রী। ২০১৮ সালে মডেলিংয়ের মাধ্যমে শোবিজে যাত্রা শুরু করেন তিনি। সম্প্রতি মুক্তিপ্রাপ্ত ঈদের সিনেমা ‘প্রেশার কুকার’ এর মাধ্যমে বড় পর্দায় অভিষেক হয় তার।

বিনোদন থেকে আরো পড়ুন