প্রকাশ: ২৭ জুলাই ২০২৬ ০২:৩৫
শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সংগঠন সাস্ট মডেল ইউনাইটেড নেশনস অ্যাসোসিয়েশনের (সাস্টমুনা) আয়োজনে সিলেট ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে মডেল ইউনাইটেড নেশনস (এমইউএন) বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
রোববার (২৬ জুলাই) সংগঠনটি কর্তৃক আয়োজিত সিলেট মডেল ইউনাইটেড নেশনস কনফারেন্স ২০২৬ (সিলমান’২৬)-এর প্রচারণা এবং অংশগ্রহণকারীদের নিয়ে এ কর্মশালা অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানের শুরুতে সাস্টমুনার হেড অব রিসার্চ উইং জাসিয়া সাফফাত বিনতে আনোয়ার মডেল ইউনাইটেড নেশনসের উদ্দেশ্য, কাঠামো এবং মৌলিক বিষয়সমূহ নিয়ে একটি বিস্তারিত সেশন পরিচালনা করেন।
এসময় অংশগ্রহণকারীদের বাস্তব অভিজ্ঞতা দেওয়ার লক্ষ্যে বাংলাদেশ জাতীয় সংসদ (বাংলা কমিটি)-এর আদলে একটি মক সেশন অনুষ্ঠিত হয়। সেশনটি পরিচালনা করেন সাস্টমুনার প্রেসিডেন্ট সারাফ তাসনিম এবং হেড অব রিসার্চ উইং জাসিয়া সাফফাত বিনতে আনোয়ার।
এর মাধ্যমে অংশগ্রহণকারীরা সংসদীয় কার্যপ্রণালী, রুলস অব প্রসিডিউর, কূটনৈতিক আলোচনার কৌশল এবং আনুষ্ঠানিক বিতর্ক সম্পর্কে বাস্তব ধারণা লাভ করেন বলে জানান সংগঠনটির নেতৃবৃন্দ।
শিক্ষা থেকে আরো পড়ুন