ছবি: সংগৃহীত
সপ্তাহের ব্যবধানে রিখটার স্কেলে ৪ দশমিক ৫ মাত্রার ভূমিকম্পে আবারও কেঁপে ওঠল সিলেট।
বৃহস্পতিবার (১১ জুন) রাত পৌনে ৯ টা ৪০ মিনিট ৩১ সেকেন্ডে ভূমিকম্প অনুভূত হয়। এর উৎপত্তিস্থল ছিল ভারতের সীমান্ত এলাকায়।
আবহাওয়া অধিদপ্তর সিলেটের সহকারি আবহাওয়াবিদ শাহ মো. সজিব আহমদ এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি জানান, ঢাকার আগারগাঁও ভূমিকম্প পর্যবেক্ষণ কেন্দ্র থেকে উৎপত্তিস্থলের দূরত্ব ও অবস্থান ২৯০ কিলোমিটার উত্তর পূর্বে।
ভূমিকম্প টের পেয়েছেন নগরের বাসিন্দাদের অনেকে। বাসিন্দারা আতঙ্কিত হয়ে বাসা-বাড়ি ছেড়ে বেরোনোর আগেই কম্পন বন্ধ হয়ে যায়। তবে কোথাও কোনো ক্ষয়ক্ষতির খবর মিলেনি।
এদিকে ভূমিকম্প অনুভূত হওয়ার বিষয়টি সামাজিক যোগাযোগ মাধ্যমেও জানান দেন অনেকে।
এর আগে গত রোববার (০৬ জুন) দিনগত রাত ১১টা ৩৬ মিনিট সিলেটে মাঝারি ভূমিকম্প অনুভূত হয়। এর উৎপত্তিস্থল ভোটানের পূনাখায়। উৎপত্তিস্থলে ভূমিকম্পের মাত্রা ছিল ৫ দশমিক ৬। ঢাকার আগারগাঁও ভূমিকম্প পরিমাপ অধিদপ্তর থেকে উৎপত্তিস্থলের দূরত্ব উত্তরে ৪৩২ কিলোমিটার।
সিলেট থেকে আরো পড়ুন