প্রকাশিত: ২৭ নভেম্বর, ২০২৬ ১৯:৪০ (শনিবার)
সিলেট জেলা স্বেচ্ছাসেবক লীগের সহ-সভাপতি গ্রেফতার 

সিলেটে কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত সংগঠন জেলা স্বেচ্ছাসেবক লীগের সহ-সভাপতি সুফিয়ান আহমেদ পান্নাকে গ্রেফতার করেছে কোতোয়ালী মডেল থানা পুলিশ।

বৃহস্পতিবার (২৬ নভেম্বর) রাত ১০টার দিকে নগরীর সোবহানীঘাট এলাকায় অভিযান চালিয়ে তাঁকে গ্রেফতার করা হয়।

গ্রেফতার সুফিয়ান আহমেদ পান্না (৪৯) সিলেটের গোয়াইনঘাট উপজেলার সুলতানপুর গ্রামের আশ্রাফ আলী সরকারের ছেলে। তিনি বর্তমানে নগরীর সোবহানীঘাট এলাকায় বসবাস করতেন।

পুলিশ জানায়, সন্ত্রাসবিরোধী আইনে দায়ের করা একটি মামলার তদন্তে সন্দেহভাজন আসামি হিসেবে তাঁকে গ্রেফতার করা হয়েছে।

সিলেট মেট্রোপলিটন পুলিশের মিডিয়া শাখা জানায়, সিডিএমএস (CDMS) পর্যালোচনায় সুফিয়ান আহমেদ পান্নার বিরুদ্ধে কোতোয়ালী মডেল থানায় পেনাল কোডে দায়ের করা দুটি মামলা এবং দ্রুত বিচার আইনে দায়ের করা একটি মামলায় অভিযুক্ত হিসেবে তথ্য পাওয়া গেছে।

গ্রেফতারের পর তাঁকে আদালতে সোপর্দ করেছে পুলিশ।