ছবি সংগৃহীত :
সিলেটে হারিয়ে যাওয়া ৯ বছর বয়সী শিশু রাফাতুল ইসলাম সিয়ামকে উদ্ধার করে নিরাপদে তার অভিভাবকের জিম্মায় হস্তান্তর করেছে কোতোয়ালি মডেল থানা পুলিশ।
পুলিশ সূত্রে জানা যায়, বৃহস্পতিবার (২৬ নভেম্বর) সকালে শিশু রাফাতুল ইসলাম সিয়াম (৯) ঢাকার যাত্রাবাড়ীতে অবস্থিত নিজ বাসা থেকে কাউকে কিছু না জানিয়ে বাসযোগে সিলেটে চলে আসে। পরে সে হযরত শাহজালাল (রহ.)-এর মাজার এলাকায় অবস্থান করে।
একই দিন রাত আনুমানিক ১০টা ৩০ মিনিটের দিকে মাজার এলাকায় এক অপরিচিত নারীর সঙ্গে সন্দেহজনকভাবে ঘোরাফেরা করতে দেখা যায় শিশুটিকে। বিষয়টি নজরে এলে কোতোয়ালি মডেল থানা পুলিশ তাকে উদ্ধার করে ভিকটিম সাপোর্ট সেন্টারে নিয়ে যায়।
পরবর্তীতে সামাজিক যোগাযোগমাধ্যমের সহায়তায় শিশুটির পরিবারের পরিচয় শনাক্ত করা হয়। এরই ধারাবাহিকতায় শুক্রবার (২৭ নভেম্বর) শিশু রাফাতুল ইসলাম সিয়ামকে তার অভিভাবকের জিম্মায় নিরাপদে হস্তান্তর করে কোতোয়ালি মডেল থানা পুলিশ।
শিশুটিকে নিরাপদে পরিবারের কাছে ফিরিয়ে দিতে পুলিশের এমন মানবিক ও দায়িত্বশীল ভূমিকা প্রশংসিত হয়েছে।
আইটি ল্যাব সলিউশন্স লি.