প্রকাশিত: ২৫ নভেম্বর, ২০২৬ ১৫:১৪ (বুধবার)
৪০৩ রান পিছিয়ে থেকে ওপেনিংয়ে দুর্দান্ত শুরু বাংলাদেশের

ছবি: সংগৃহীত

সেঞ্চুরিয়ন টেস্টে আগের দিনই ৪০৩ রানের বড় লিড নিয়ে ফেলেছিল দক্ষিণ আফ্রিকা। তৃতীয় দিনের সকালটা কাজে লাগাতে আর ব্যাটিংয়ে নামেনি প্রোটিয়ারা। ৭ উইকেটে ৪৯৪ রান নিয়ে ইনিংস ঘোষণা করে স্বাগতিক দল।

তবে বাংলাদেশও দ্বিতীয় ইনিংসে শুরুটা করেছে দুর্দান্ত। বড় ব্যবধানে পিছিয়ে থাকার পর ওপেনিং জুটিতে পঞ্চাশ পার করেছেন তানজিদ হাসান তামিম আর মাহফিজুল ইসলাম রবিন।

এই প্রতিবেদন লেখা পর্যন্ত বাংলাদেশের সংগ্রহ বিনা উইকেটে ৫০ রান। তামিম ২২ আর রবিন ২৭ রানে অপরাজিত আছেন।

মাহফিজুল অবশ্য ব্যক্তিগত ২১ রানে সহজ ক্যাচ দিয়েছিলেন স্লিপে। তবে রাবাদার বলে মার্করাম সেই ক্যাচ ফেলে দেন। জীবন পান মাহফিজুল।

প্রথম ইনিংসে মাত্র ৯১ রানে গুটিয়ে গিয়েছিল বাংলাদেশ। সেখান থেকে ঘুরে দাঁড়ানোই এখন বড় চ্যালেঞ্জ।