ছবি: সংগৃহীত
সিলেট নগরীর ছড়ারপাড় এলাকায় অভিযান চালিয়ে নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের এক কর্মীকে গ্রেফতার করেছে কোতোয়ালী মডেল থানা পুলিশ।
মঙ্গলবার (২৪ নভেম্বর) ভোর সাড়ে ৫টার দিকে কোতোয়ালী মডেল থানাধীন ছড়ারপাড় এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃত ব্যক্তির নাম রেহান আহম্মেদ সাব্বির (২৫)। তিনি ছড়ারপাড় এলাকার সুগন্ধা-১৩, ব্লক-বি-এর বাসিন্দা। তার বাবার নাম আবুল লেইছ এবং মায়ের নাম সালেহা বেগম।
পুলিশ সূত্রে জানা যায়, কোতোয়ালী মডেল থানার একটি মামলার সন্দিগ্ধ আসামি হিসেবে তাকে গ্রেফতার করা হয়েছে। মামলাটি গত ১৯ নভেম্বর দায়ের করা হয়। এতে দ্য স্পেশাল পাওয়ার্স অ্যাক্ট, ১৯৭৪-এর ১৫(৩)/২৫ডি ধারায় অভিযোগ আনা হয়েছে।
পুলিশের দাবি, গ্রেফতার রেহান আহম্মেদ সাব্বির আওয়ামী লীগের সক্রিয় কর্মী।
এ ছাড়া পুলিশের অপরাধ তথ্য ব্যবস্থাপনা পদ্ধতি (সিডিএমএস) পর্যালোচনা করে তার বিরুদ্ধে কোতোয়ালী মডেল থানায় পেনাল কোড, ১৮৬০-এর ধারায় দায়ের করা আরও একটি মামলায় আসামি হিসেবে থাকার তথ্য পাওয়া গেছে।
গ্রেফতার ব্যক্তির বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে বলে জানিয়েছে পুলিশ।
আইটি ল্যাব সলিউশন্স লি.