প্রকাশিত: ২৪ নভেম্বর, ২০২৬ ১৩:৫২ (মঙ্গলবার)
একদিনের ব্যবধানে আবারও বাড়ল সোনার দাম, ভরি কত

ছবি: সংগৃহীত

তেজাবি সোনার দাম বাড়ায় দেশের বাজারে সোনার দাম বাড়ানো হয়েছে। সবচেয়ে ভালো মানের বা ২২ ক্যারেটের প্রতি ভরি (১১ দশমিক ৬৬৪ গ্রাম) সোনার দাম বাড়ানো হয়েছে ৮৭৫ টাকা।

এতে ভ্যাটসহ ভালো মানের এক ভরি সোনার দাম নির্ধারণ করা হয়েছে এক লাখ ৯৯ হাজার ৬৮৮ টাকা। যা আজ সকাল ১০টা থেকে নতুন দাম কার্যকর হবে।
 
মঙ্গলবার (২৪ নভেম্বর) সকালে এই দাম বাড়ানো হয়েছে বলে জানিয়েছে জুয়েলারি ব্যবসায়ীরা।

নতুন দাম অনুযায়ী, ভ্যাটসহ সবচেয়ে ভালো মানের বা ২২ ক্যারেটের প্রতি ভরি সোনার দাম ৮৭৫ টাকা বাড়িয়ে নির্ধারণ করা হয়েছে এক লাখ ৯৯ হাজার ৬৮৮ টাকা।

২১ ক্যারেটের এক ভরি সোনার দাম এক হাজার ৪১৭ টাকা বাড়িয়ে নির্ধারণ করা হয়েছে ১ লাখ ৯০ হাজার ৭০৬ টাকা। 
এছাড়া ১৮ ক্যারেটের এক ভরি সোনার দাম এক হাজার ২৮৩ টাকা বাড়িয়ে নির্ধারণ করা হয়েছে ১ লাখ ৬ড হাজার ৮২১ টাকা।

আর সনাতন পদ্ধতির প্রতি ভরি সোনার দাম এক হাজার ৪৯ টাকা বাড়িয়ে নির্ধারণ করা হয়েছে ১ লাখ ৩৩ হাজার ৪৯৪ টাকা।
এর আগে গতকাল ২৩ নভেম্বর ভ্যাটসহ সবচেয়ে ভালো মানের বা ২২ ক্যারেটের প্রতি ভরি সোনার দাম ৩ হাজার ১৪৯ টাকা বাড়িয়ে এক লাখ ৯৮ হাজার ১১৩ টাকা, ২১ ক্যারেটের এক ভরি সোনার দাম ২ হাজার ৯৭৪ টাকা বাড়িয়ে ১ লাখ ৮৯ হাজার ১৯০ টাকা, ১৮ ক্যারেটের এক ভরি সোনার দাম ২ হাজার ৫৬৬ টাকা বাড়িয়ে ১ লাখ ৬২ হাজার ৫৩৮ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি সোনার দাম ২ হাজার ১০০ টাকা বাড়িয়ে ১ লাখ ৩২ হাজার ৪৪৫ টাকা নির্ধারণ করা হয়।

এদিকে সোনার দাম বাড়ানোর হলেও অপরিবর্তিত রয়েছে রুপার দাম। ভ্যাটসহ ২২ ক্যারেটের এক ভরি রুপার দাম ৩ হাজার ৩২ টাকা, ২১ ক্যারেটের এক ভরি রুপার দাম ২ হাজার ৯১৬  টাকা, ১৮ ক্যারেটের এক ভরি রুপার দাম ২ হাজার ৫০৮ টাকা এবং সনাতন পদ্ধতির এক ভরি রুপার দাম এক হাজার ৯২৪ টাকা নির্ধারণ করা হয়।

এ নিয়ে চলতি বছর এখন পর্যন্ত দেশের বাজারে ১৪৪ বার সমন্বয় করা হয়েছে স্বর্ণের দাম। যেখানে দাম ৬৬ দফা বাড়ানো হয়েছে; কমানো হয়েছে ৭৮ দফা। আর গত ২০২৫ সালে দেশের বাজারে মোট ৯৩ বার স্বর্ণের দাম সমন্বয় করা হয়েছিল; যেখানে ৬৪ বার দাম বাড়ানো হয়েছিল, আর কমানো হয়েছিল ২৯ বার।

প্রসঙ্গত, দেশের বাজারে গত ২৯ জানুয়ারি সবচেয়ে ভালো মানের বা ২২ ক্যারেটের প্রতি ভরি সোনায় ১৬ হাজার ২১৩ টাকা বাড়িয়ে ২ লাখ ৮৬ হাজার ১ টাকা নির্ধারণ করা হয়, যা দেশের ইতিহাসে রেকর্ড সৃষ্টি করে। এটাই ছিল সোনার সর্বোচ্চ দাম।