ছবি: সংগৃহীত
সপ্তাহের দ্বিতীয় কার্যদিবস সোমবার (২৩ নভেম্বর) পুঁজিবাজারে সূচকের মিশ্র প্রবণতার মধ্য দিয়ে লেনদেন শেষ হয়েছে। এদিন দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেন কমলেও অপর বাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) বেড়েছে।
ডিএসই ও সিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
বাজার বিশ্লেষণে দেখা যায়, সোমবার ডিএসইর প্রধান মূল্যসূচক ডিএসইএক্স ৮ পয়েন্ট কমে ৫ হাজার ৫৫৭ পয়েন্টে অবস্থান করছে।
অন্য দুই সূচকের মধ্যে শরিয়াহ সূচক ১ পয়েন্ট বেড়ে এবং ডিএসই-৩০ সূচক ২ পয়েন্ট কমে যথাক্রমে ১০৭৬ ও ২০৯৮ পয়েন্টে অবস্থান করছে।
এদিন ডিএসইতে ৯২০ কোটি ৮১ লাখ টাকার শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ডের লেনদেন হয়েছে, যা আগের কার্যদিবসের চেয়ে ৩০০ কোটি টাকা কম।
আগের দিন ডিএসইতে এক হাজার ২২০ কোটি ১৪ লাখ টাকার শেয়ার ও মিউচ্যুয়াত ফান্ডের লেনদেন হয়েছিল।
সোমবার ডিএসইতে ৩৭৮টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের ইউনিটের লেনদেন হয়েছে।
এগুলোর মধ্যে দাম বেড়েছে ১১৭টি কোম্পানির, কমেছে ১৮৬টির এবং অপরিবর্তিত রয়েছে ৭৫টি কোম্পানির শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ডের ইউনিটের দর।
এদিন লেনদেনের শীর্ষে থাকা ১০টি প্রতিষ্ঠান হলো- মালেক স্পিনিং, বেক্সিমকো, বারাকা পাওয়ার, শাহজিবাজার পাওয়ার, রানার অটো, ফার ইস্ট নিটিং, ব্র্যাক ব্যাংক, প্যারামাউন্ট টেক্সটাইল, সাইন পুকুর সিরামিক ও সিটি ব্যাংক।
অপর শেয়ারবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের সার্বিক সূচক সিএএসপিআই ২০ পয়েন্ট বেড়ে ১৪ হাজার ৯০৫ পয়েন্টে অবস্থান করছে। সোমবার সিএসইতে হাত বদল হওয়া ১৯৯টি প্রতিষ্ঠানের মধ্যে শেয়ার দর বেড়েছে ৯৬টির, কমেছে ৭৯টির এবং অপরিবর্তিত রয়েছে ২৪টি কোম্পানির শেয়ার দর।
এদিন সিএসইতে ২৮ কোটি ৪ লাখ টাকার শেয়ার ও ইউনিটের লেনদেন হয়েছে, যা আগের দিনের চেয়ে প্রায় ৭ কোটি টাকা বেশি। আগের দিন সিএসইতে ২০ কোটি ৫৭ লাখ টাকার শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ডের লেনদেন হয়েছিল।
আইটি ল্যাব সলিউশন্স লি.