ছবি: সংগৃহীত
সিলেট জেলা প্রেসক্লাবের আয়োজনে এবং দৈনিক জৈন্তাবার্তার পৃষ্ঠপোষকতায় অনুষ্ঠিত ‘সিলেট জেলা প্রেসক্লাব-দৈনিক জৈন্তাবার্তা অভ্যন্তরীণ ক্রীড়া প্রতিযোগিতা ২০২৬’ সম্পন্ন হয়েছে।
সাংবাদিকদের পেশাগত ব্যস্ততার বাইরে পারস্পরিক সৌহার্দ্য, সম্প্রীতি, ভ্রাতৃত্ববোধ ও নির্মল বিনোদনের লক্ষ্যে এ প্রতিযোগিতার আয়োজন করা হয়। এতে দাবা, ক্যারাম, ছক্কা লুডু, সাপ লুডু, গাফলা, ব্রে, কলব্রিজ ও টুয়েন্টি নাইনসহ বিভিন্ন ইনডোর গেমে অংশ নেন প্রেসক্লাবের নবীন-প্রবীণ সদস্যরা।
রোববার (২২ নভেম্বর) রাতে সবকটি ইভেন্টের ফাইনাল খেলা শেষে বিজয়ীদের নাম ঘোষণা করা হয়।
প্রতিযোগিতার দাবা ইভেন্টে চ্যাম্পিয়ন হয়েছেন রবি কিরণ সিংহ এবং রানারআপ হয়েছেন তুহিন আহমদ। ক্যারাম এককে চ্যাম্পিয়ন মঈন উদ্দিন ও রানারআপ মোহাম্মদ নাসির উদ্দিন। ক্যারাম দ্বৈতে চ্যাম্পিয়ন হয়েছেন মঈন উদ্দিন-নবীন সোহেল জুটি এবং রানারআপ হয়েছেন মুকিত রহমানী-রজত কান্তি চক্রবর্তী জুটি।
ছক্কা লুডুতে চ্যাম্পিয়ন ইউসুফ আলী, রানারআপ রজত কান্তি চক্রবর্তী। এ ইভেন্টের ফাইনালিস্ট ছিলেন অমিতা সিনহা ও আহমেদ জামিল। সাপ লুডুতে চ্যাম্পিয়ন ইউসুফ আলী এবং রানারআপ এসএম মিজানুর রহমান। ফাইনালিস্ট ছিলেন দেবাশীষ দেবু ও নেহার রঞ্জন পুরকায়স্থ।
গাফলা ইভেন্টে চ্যাম্পিয়ন হয়েছেন হাসান সিকদার সেলিম এবং রানারআপ আনন্দ সরকার। ফাইনালিস্ট ছিলেন ইউসুফ আলী ও মিটু দাশ জয়। ব্রে ইভেন্টে চ্যাম্পিয়ন লিয়াকত শাহ ফরিদী, রানারআপ নেহার রঞ্জন পুরকায়স্থ। ফাইনালিস্ট ছিলেন আনন্দ সরকার ও সুব্রত দাশ।
কলব্রিজে চ্যাম্পিয়ন হয়েছেন নবীন সোহেল এবং রানারআপ সুব্রত দাশ। এ ইভেন্টের ফাইনালিস্ট ছিলেন হাসান শিকদার সেলিম ও মৃণাল কান্তি দাশ। অন্যদিকে, টুয়েন্টি নাইন ইভেন্টে চ্যাম্পিয়ন হয়েছেন রবি কিরণ সিংহ-সুব্রত দাশ জুটি এবং রানারআপ হয়েছেন ইউসুফ আলী-পিংকু ধর জুটি।
উল্লেখ্য, গত ৮ নভেম্বর সিলেট জেলা প্রেসক্লাবের উদ্যোগে এবং দৈনিক জৈন্তাবার্তার পৃষ্ঠপোষকতায় আনুষ্ঠানিকভাবে এ প্রতিযোগিতার উদ্বোধন করা হয়। ১৫ দিনব্যাপী উৎসবমুখর আয়োজনের মধ্য দিয়ে প্রতিযোগিতার সমাপ্তি ঘটে।
আয়োজকরা জানিয়েছেন, প্রতিযোগিতায় বিজয়ীদের মধ্যে কয়েক দিনের মধ্যেই আনুষ্ঠানিকভাবে পুরস্কার বিতরণ করা হবে।
আইটি ল্যাব সলিউশন্স লি.