প্রকাশিত: ২৩ নভেম্বর, ২০২৬ ১২:২০ (সোমবার)
নিষিদ্ধ ছাত্রলীগের কেন্দ্রীয় নেত্রী আটক

ছবি: সংগৃহীত

নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের সাবেক কেন্দ্রীয় নেত্রী তানিয়া আক্তার তাপসীকে আটক করে পুলিশের কাছে সোপর্দ করেছেন ছাত্রদলের নেতাকর্মীরা।

রোববার (২২ নভেম্বর) রাতে গাজীপুরের টঙ্গী এলাকায় এ ঘটনা ঘটে।

পুলিশ সূত্রে জানা যায়, তানিয়া আক্তার তাপসী ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সাবেক নেত্রী। তিনি সংগঠনটির সাবেক কেন্দ্রীয় কমিটির উপ-প্রশিক্ষণবিষয়ক সম্পাদক ছিলেন।

এ ছাড়া ঢাকা বিশ্ববিদ্যালয়ের বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব হল শাখা ছাত্রলীগের সভাপতি ও সাধারণ সম্পাদক পদপ্রত্যাশী ছিলেন তিনি।

টঙ্গী পশ্চিম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আরিফুর রহমান বলেন, ছাত্রলীগের ওই নেত্রীকে বর্তমানে থানায় রাখা হয়েছে। তাঁর বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে।