প্রকাশিত: ২১ নভেম্বর, ২০২৬ ১৫:৪৩ (রবিবার)
২টি বিদেশি পিস্তল ও ১০ রাউন্ড গুলিসহ ২ নারী-পুরুষ আটক

ছবি সংগৃহীত :

রাজশাহীর গোদাগাড়ী উপজেলায় বিশেষ অভিযান চালিয়ে দুটি বিদেশি পিস্তল, চারটি ম্যাগাজিন ও ১০ রাউন্ড গুলিসহ দুজনকে আটক করেছে জেলা গোয়েন্দা পুলিশ। 

 

 

শুক্রবার (২০ নভেম্বর) রাত ৮টার দিকে গোদাগাড়ী-রাজশাহী মহাসড়কের সারইল এলাকায় একটি চেকপোস্ট থেকে অস্ত্রসহ তাদের আটক করা হয়।

শনিবার (২১ নভেম্বর) দুপুর সাড়ে ১২টায় রাজশাহী পুলিশ সুপার কার্যালয়ের কনফারেন্স রুমে এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানানো হয়।

আটককৃতরা হলেন-চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার তেলকুপি গ্রামের শিষ মোহাম্মদের ছেলে মো. শাহীন আলী (৩৮) এবং একই উপজেলার জমিনপুর গ্রামের মৃত ইসরাইল আলীর মেয়ে মোছা. পিংকি খাতুন (২৮)।

জেলা ডিবি পুলিশ সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে শুক্রবার রাত ৭টার দিকে জেলা ডিবির ওসি শেখ মাহাবুবুর রহমানের নেতৃত্বে একটি দল সারইল গ্রামে মহাসড়কে চেকপোস্ট বসায়। রাত ৮টার দিকে চাঁপাইনবাবগঞ্জ থেকে আসা ব্যাটারিচালিত একটি অটোরিকশার দুজন যাত্রীর দেহ তল্লাশি করে দুটি বিদেশি পিস্তল (মেড ইন ইউএসএ ৭.৬৫ এমএম), চারটি ম্যাগাজিন এবং ১০ রাউন্ড গুলি পাওয়া যায় হয়।

পরে তা জব্দ করা হয়।