প্রকাশিত: ২০ নভেম্বর, ২০২৬ ১৫:০৬ (শনিবার)
মৌলভীবাজার সীমান্তে  নারী-পুরুষকসহ ২০জনকে পুশইনের চেষ্টা

মৌলভীবাজারের বড়লেখা সীমান্ত দিয়ে ২০ জন নারী-পুরুষকে পুশইনের চেষ্ঠা প্রতিহত করেছে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি)। 

বৃহস্পতিবার (১৯ নভেম্বর) রাতে উপজেলার দুর্গম পাহাড়ি এলাকা লাতু ও পাল্লাথল সীমান্তে এ ঘটনা ঘটেছে।

বিজিবি সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার (১৯ নভেম্বর) রাতে বড়লেখা উপজেলার দুর্গম পাহাড়ি এলাকা লাতু ও পাল্লাথল সীমান্ত দিয়ে ২০ নারী-পুরুষকে অবৈধভাবে বাংলাদেশে ঠেলে পাঠানোর চেষ্টা করে ভারতীয় সীমান্ত রক্ষা বাহিনী (বিএসএফ) সে সময় সীমান্ত এলাকায় দুর্যোগপূর্ণ আবহাওয়া বিরাজ করছিল। এই পরিস্থিতির সুযোগ নিয়ে ওপার থেকে তাদের ঠেলে পাঠানোর চেষ্টা করা হলে বিজিবি সদস্যরা তা প্রতিহত করেন।

ঘটনার সত্যতা নিশ্চিত করে শুক্রবার দুপুরে বিজিবি ৫২ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল আতাউর রহমান সুজন বলেন, বৈরী আবহাওয়ার সুযোগ কাজে লাগিয়ে লাতু ও পাল্লাথল সীমান্তের পাহাড়ি পথ দিয়ে ২০ জন নারী-পুরুষকে পুশইন করার চেষ্টা করেছিল বিএসএফ। কিন্তু বিজিবির নিয়মিত টহল দল অত্যন্ত সতর্ক ও তৎপর থাকায় সীমান্ত অতিক্রমের সেই চেষ্টা সফল হতে পারেনি।