সিলেটের জৈন্তাপুর ও কানাইঘাট উপজেলায় পৃথক অভিযান চালিয়ে ৭ লাখ ২৬ হাজার ৫০০ টাকা মূল্যের ভারতীয় বিভিন্ন প্রকার অবৈধ পণ্য জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
শুক্রবার (২০ নভেম্বর) জকিগঞ্জ ব্যাটালিয়ন (১৯ বিজিবি) এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায়।
বিজিবি সূত্রে জানা যায়, বৃহস্পতিবার (১৯ নভেম্বর) রাত ৮টা ২০ মিনিটের দিকে গোপন সংবাদের ভিত্তিতে বিজিবির সিলেট সেক্টরের অধীনস্থ জকিগঞ্জ ব্যাটালিয়নের (১৯ বিজিবি) গুয়াবাড়ি বিওপির একটি বিশেষ আভিযানিক টহলদল জৈন্তাপুর উপজেলার সীমান্ত থেকে আনুমানিক ৭০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে দারুরঘাট নামক স্থানে অভিযান পরিচালনা করে। এ সময় মালিকবিহীন অবস্থায় ৪ লাখ ৫০ হাজার টাকা মূল্যের ভারতীয় মহিষ জব্দ করা হয়।
এছাড়া শুক্রবার (২০ নভেম্বর) জৈন্তাপুর ও সুরাইঘাট বিওপির পৃথক টহলদল জৈন্তাপুর ও কানাইঘাট উপজেলায় অভিযান পরিচালনা করে। এসব অভিযানে মালিকবিহীন অবস্থায় ২ লাখ ৭৬ হাজার ৫০০ টাকা মূল্যের ভারতীয় গরু, জিরা ও চিনি জব্দ করা হয়।
দুটি অভিযানে জব্দকৃত মালামালের সর্বমোট সিজার মূল্য ৭ লাখ ২৬ হাজার ৫০০ টাকা।
জকিগঞ্জ ব্যাটালিয়ন (১৯ বিজিবি) জানায়, সীমান্তের নিরাপত্তা নিশ্চিত করতে গোয়েন্দা তৎপরতা ও চোরাচালানবিরোধী অভিযান অব্যাহত রয়েছে। জব্দকৃত মালামাল কাস্টমসে জমা দেওয়ার কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে। সীমান্ত সুরক্ষা ও চোরাচালান প্রতিরোধে বিজিবির এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।
আইটি ল্যাব সলিউশন্স লি.