প্রকাশিত: ২০ নভেম্বর, ২০২৬ ১৩:৫৯ (শনিবার)
সিলেটে পুলিশের  অভিযানে ১৮জন গ্রেফতার 

সিলেট মহানগরীতে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা, অপরাধ নিয়ন্ত্রণ ও জননিরাপত্তা নিশ্চিত করতে সিলেট মেট্রোপলিটন পুলিশের (এসএমপি) ২৪ ঘণ্টাব্যাপী বিশেষ অভিযানে বিভিন্ন অপরাধে ১৮ জনকে গ্রেফতার করা হয়েছে। একই সময়ে ট্রাফিক পুলিশের অভিযানে ৮২টি যানবাহনের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।

বৃহস্পতিবার (১৯ নভেম্বর) রাত ১২টা থেকে রাত ১১টা ৫৯ মিনিট পর্যন্ত পরিচালিত এ অভিযানে নিয়মিত মামলার আসামি, ওয়ারেন্টভুক্ত আসামি, মাদক ব্যবসায়ী এবং মেট্রোপলিটন পুলিশ অধ্যাদেশ অনুযায়ী মোট ১৮ জনকে গ্রেফতার করে পুলিশ।

অন্যদিকে, মহানগরীর বিভিন্ন স্থানে ট্রাফিক বিভাগের পরিচালিত অভিযানে মোট ৮২টি যানবাহনের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হয়েছে। এর মধ্যে ৪৬টি যানবাহনের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে এবং ৩৬টি যানবাহন আটক করা হয়েছে।

পুলিশ সূত্রে জানা গেছে, গ্রেফতারকৃত আসামিদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ শেষে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হচ্ছে।

সিলেট মহানগরীতে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ, অপরাধ দমন এবং সড়কে শৃঙ্খলা ফিরিয়ে আনতে এসএমপির এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানানো হয়েছে।