প্রকাশিত: ১৯ নভেম্বর, ২০২৬ ১১:৪২ (বৃহস্পতিবার)
সিলেটে অভিযানে ২৮ জন গ্রেফতার, ১৩৯টি যানবাহনের বিরুদ্ধে মামলা

সিলেট মহানগরীতে আইনশৃঙ্খলা রক্ষা, অপরাধ নিয়ন্ত্রণ ও জননিরাপত্তা নিশ্চিত করতে সিলেট মেট্রোপলিটন পুলিশের (এসএমপি) বিশেষ অভিযানে গত ২৪ ঘণ্টায় বিভিন্ন অপরাধে ২৮ জনকে  গ্রেফতার করা হয়েছে। একই সময়ে ট্রাফিক পুলিশের অভিযানে ১৩৯টি যানবাহনের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।

বুধবার (১৮ নভেম্বর) রাত ১২টা থেকে (০০টা থেকে ২৩টা ৫৯ মিনিট পর্যন্ত) মহানগরীর বিভিন্ন এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।

এসএমপি সূত্রে জানা যায়,  গ্রেফতারকৃতদের মধ্যে নিয়মিত মামলার আসামি, পরোয়ানাভুক্ত আসামি, মাদক ব্যবসায়ী এবং মেট্রোপলিটন অধ্যাদেশে গ্রেপ্তার হওয়া ব্যক্তিরা রয়েছেন।

অভিযানকালে ১৫ পিস ইয়াবা, ১৯৫ পিস ভারতীয় সাবান এবং ৭৮৮ বোতল FAIYDAL SYRUP উদ্ধার করা হয়েছে।

এদিকে, মহানগর ট্রাফিক পুলিশের পৃথক অভিযানে মোট ১৩৯টি যানবাহনের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হয়েছে। এর মধ্যে ৬২টি যানবাহনের বিরুদ্ধে মামলা দায়ের এবং ৭৭টি যানবাহন আটক করা হয়েছে।

পুলিশ জানায়,  গ্রেফতারকৃতদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ শেষে আদালতে সোপর্দ করা হচ্ছে।

সিলেট মহানগরীতে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা, অপরাধ দমন ও জননিরাপত্তা নিশ্চিত করতে এসএমপির এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।