প্রকাশিত: ১৯ নভেম্বর, ২০২৬ ১১:০৫ (বৃহস্পতিবার)
শামীম ওসমানের বাড়িতে অগ্নিসংযোগ

ছবি: সংগৃহীত

নারায়ণগঞ্জ-৪ আসনের সাবেক সংসদ সদস্য ও কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ নেতা এ কে এম শামীম ওসমানের বাড়িতে অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। 

বুধবার (১৮ নভেম্বর) রাতে ওই বাড়িতে অগ্নিসংযোগ করেছে একদল যুবক।

স্থানীয় সূত্রে জানা গেছে, রাতে হঠাৎ করেই ছাত্রদল নেতা রিফাতের নেতৃত্বে সংগঠনটির নেতাকর্মীরা বাড়িটিতে আগুন ধরিয়ে দেন। এ সময় তারা সেখানে বিক্ষোভ করেন এবং কোথাও নাশকতার চেষ্টা হলে নিষিদ্ধ সংগঠনের কাউকে ছাড় দেওয়া হবে না বলে ঘোষণা দেন।

খবর পেয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে দ্রুত ঘটনাস্থলে ছুটে যায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।
এ বিষয়ে ফতুল্লা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মাহবুব আলম জানান, অগ্নিসংযোগের খবর পাওয়ার পরপরই সেখানে পুলিশ ফোর্স পাঠানো হয়েছে।