ছবি: সংগৃহীত
সিলেটের বিয়ানীবাজারে নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের উপজেলা কমিটির সাবেক সহ-সম্পাদক মো. রফিকুল ইসলামকে (২৮) গ্রেফতার করেছে পুলিশ।
মঙ্গলবার (১৭ নভেম্বর) দিবাগত রাত ৩টার দিকে উপজেলার মাথিউরা ইউনিয়নের দুধবকশি এলাকায় নিজ বাড়ি থেকে তাকে গ্রেফতার করা হয়।
গ্রেফতার রফিকুল ইসলাম মাথিউরা ইউনিয়নের দুধবকশি গ্রামের মৃত বোরহান উদ্দিনের ছেলে।
পুলিশ সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার দিবাগত রাতে বিয়ানীবাজার থানা পুলিশের একটি দল মাথিউরা ইউনিয়নের দুধবকশি গ্রামে অভিযান চালায়। এ সময় নিজ বাড়িতে অবস্থানরত রফিকুল ইসলামকে গ্রেফতার করা হয়।
পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, তার বিরুদ্ধে পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।
আইটি ল্যাব সলিউশন্স লি.