ছবি: সংগৃহীত
জামালপুরের সীমান্তবর্তী এলাকা থেকে আনুমানিক ১৬ লাখ ২৭ হাজার ৫০০ টাকা মূল্যের ১০৮৫ বোতল ভারতীয় মদ জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
বুধবার (১৮ নভেম্বর) দুপুরে বকশীগঞ্জ উপজেলার ধানুয়া কামালপুর ইউনিয়নের সীমান্তবর্তী বৈষ্ণব পাড়া এলাকা থেকে আসামিবিহীন এসব ভারতীয় মদ জব্দ করা হয়।
জানা গেছে, জামালপুর- ৩৫ বিজিবির নিজস্ব গোয়েন্দা তথ্যের ভিত্তিতে বকশীগঞ্জের সীমান্তবর্তী বৈষ্ণব পাড়া এলাকার ১০৮৯ সীমান্তের পিলারের কাছে অভিযান চালান সাতানী পাড়া বিওপির বিজিবি সদস্যরা।
এ সময় বাঁশঝাড়ের পাশে একটি গর্ত থেকে ১০৮৫ বোতল ভারতীয় মদ পরিত্যক্ত অবস্থায় উদ্ধার করেন বিওপির বিজিবির সদস্যরা। অভিযানকালে কাউকে আটক করা সম্ভব হয়নি।
জামালপুর ৩৫ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল হাসানুর রহমান জানান, সীমান্তে নিয়মিত টহলের পাশাপাশি চোরাচালান ও মাদকবিরোধী অভিযান অব্যাহত রয়েছে। সেইসঙ্গে সীমান্ত গোয়েন্দা নজরদারি বৃদ্ধি করা হয়েছে। মাদক উদ্ধারের ঘটনায় আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে ।
আইটি ল্যাব সলিউশন্স লি.