প্রকাশিত: ১৭ নভেম্বর, ২০২৬ ১৯:২২ (বুধবার)
বাসচাপায় স্বামী-স্ত্রী নিহত

ছবি: সংগৃহীত

খুলনার ডুমুরিয়া উপজেলায় যাত্রীবাহী বাসের চাকায় পিষ্ট হয়ে মোটরসাইকেল আরোহী স্বামী-স্ত্রী নিহত হয়েছেন।

মঙ্গলবার (১৭ নভেম্বর) বিকেলে খুলনা-সাতক্ষীরা মহাসড়কের গোলনা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পাশে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- সাতক্ষীরার তালা উপজেলার লক্ষ্মণপুর গ্রামের স্বপন কুমার রায় (৪৭) ও তার স্ত্রী হান্না সরকার (৩৪)।

প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রে জানা যায়, খুলনা থেকে ছেড়ে আসা সাতক্ষীরাগামী যাত্রীবাহী একটি বাসের সঙ্গে গোলনা এলাকায় মোটরসাইকেলটির মুখোমুখি সংঘর্ষ হয়। এতে মোটরসাইকেলটি নিয়ন্ত্রণ হারিয়ে আরোহী স্বামী-স্ত্রী সড়কে ছিটকে পড়েন। এ সময় বাসের চাকায় পিষ্ট হয়ে ঘটনাস্থলেই স্বপন কুমার রায়ের মৃত্যু হয়। গুরুতর আহত অবস্থায় তার স্ত্রী হান্না সরকারকে উদ্ধার করে ডুমুরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে সেখানে কিছুক্ষণ পর তার মৃত্যু হয়। খবর পেয়ে ডুমুরিয়া থানা পুলিশ ও হাইওয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেন।
 
চুকনগর হাইওয়ে থানা পুলিশের ইনচার্জ দিপু সরকার বলেন, খুলনা-সাতক্ষীরা মহাসড়কের ডুমুরিয়া এলাকায় সড়ক দুর্ঘটনায় স্বপন কুমার রায় ও তার স্ত্রী হান্না সরকার নিহত হয়েছেন। তারা দুজন একসঙ্গে মোটরসাইকেলযোগে ফিরছিলেন। পথিমধ্যে গোলনা রাহাবাড়ির সামনে পৌঁছালে দুর্ঘটনার কবলে পড়ে ঘটনাস্থলেই তাদের মৃত্যু হয়।