প্রকাশিত: ১৭ নভেম্বর, ২০২৬ ১৬:২৬ (বুধবার)
ককটেলসহ আ.লীগ ও অঙ্গসংগঠনের ৫০ নেতাকর্মী আটক

ছবি: সংগৃহীত

রাজধানীতে মশাল মিছিল ও ককটেল বিস্ফোরণের প্রস্তুতির অভিযোগে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও তার অঙ্গসংগঠনের ৫০ সদস্যকে আটক করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)। গত ২৪ ঘণ্টায় রাজধানীর বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।

মঙ্গলবার (১৭ নভেম্বর) এক বিজ্ঞপ্তিতে আটকরর এ তথ্য নিশ্চিত করেছে ডিএমপি। এ সময় তাদের কাছ থেকে মশাল, ককটেল ও লাঠি উদ্ধার করা হয়েছে।

বিজ্ঞপ্তিতে জানায়, গত ২৪ ঘণ্টায় রাজধানীর বিভিন্ন এলাকায় অভিযান পরিচালনা করে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও তার অঙ্গসংগঠনের ৫০ সদস্যকে আটক করা হয়েছে। মশাল মিছিল আয়োজন এবং ককটেল বিস্ফোরণের প্রস্তুতির সঙ্গে জড়িত থাকার অভিযোগে তাদের আটক করা হয়।

অভিযানকালে আটক ব্যক্তিদের কাছ থেকে মশাল, ককটেল ও লাঠি উদ্ধার করেছে পুলিশ। এসব সরঞ্জাম মিছিল ও ককটেল বিস্ফোরণের প্রস্তুতির সঙ্গে সংশ্লিষ্ট বলে জানিয়েছে ডিএমপি।

পুলিশের বিজ্ঞপ্তি অনুযায়ী, আটক ব্যক্তিরা কার্যক্রম নিষিদ্ধ সংগঠনের সদস্য। তাদের বিরুদ্ধে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।