প্রকাশিত: ১৫ নভেম্বর, ২০২৬ ২০:০২ (সোমবার)
হবিগঞ্জের নতুন জেলা প্রশাসক জাকির হোসেন

ছবি সংগৃহীত :

হবিগঞ্জের নতুন জেলা প্রশাসক (ডিসি) ও জেলা ম্যাজিস্ট্রেট হিসেবে নিয়োগ পেয়েছেন মন্ত্রিপরিষদ বিভাগের উপসচিব জাকির হোসেন।

রোববার (১৫ নভেম্বর) জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে এ সংক্রান্ত একটি প্রজ্ঞাপন জারি করা হয়।

প্রজ্ঞাপন অনুযায়ী, হবিগঞ্জের বর্তমান জেলা প্রশাসক ড. জি. এম. সরফরাজকে গোপালগঞ্জের জেলা প্রশাসক হিসেবে বদলি করা হয়েছে। তার স্থলাভিষিক্ত হিসেবে মন্ত্রিপরিষদ বিভাগের উপসচিব জাকির হোসেনকে হবিগঞ্জের নতুন জেলা প্রশাসক নিয়োগ দেওয়া হয়েছে।

সরকারের এ আদেশের ফলে হবিগঞ্জ জেলা প্রশাসনের দায়িত্বে পরিবর্তন আসছে।