সুনামগঞ্জের ছাতকে নিষিদ্ধ ঘোষিত সংগঠনের নেতা জহিরুল ইসলামকে (৪০) গ্রেফতার করেছে পুলিশ।
শনিবার (১৪ নভেম্বর) সন্ধ্যায় ছাতক বাজার বাসস্ট্যান্ড এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃত উপজেলার সিংচাপইড় ইউনিয়নের আইনাকান্দি গ্রামের মৃত মো. মোনফর আলীর ছেলে।
ছাতক থানার পুলিশ জানায়, ছাতক থানায় মারামারি, আঘাত, গুরুতর জখম ও হত্যাচেষ্টাসহ দণ্ডবিধির বিভিন্ন ধারায় তার বিরুদ্ধে অভিযোগ রয়েছে। পাশাপাশি আইনশৃঙ্খলা বিঘ্নকারী অপরাধ (দ্রুত বিচার) আইন, ২০০২-এর ৪ ও ৫ ধারাও যুক্ত রয়েছে।
ছাতক থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. কামাল হোসেন পিপিএম জানান, পুলিশ পরিদর্শক (তদন্ত) ঝলক মোহন্ত ও এসআই আব্দুল জলিলসহ পুলিশের একটি দল অভিযান চালিয়ে জহিরুল ইসলামকে গ্রেফতার করে।
আইটি ল্যাব সলিউশন্স লি.