সিলেটের জৈন্তাপুরে অভিযান চালিয়ে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের এক কেন্দ্রীয় নেতাকে গ্রেফতার করা হয়েছে।
শুক্রবার (১৩ নভেম্বর) বিকেলে উপজেলার রাজবাড়ী এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করেছে পুলিশ।
জৈন্তাপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মাহবুবুর রহমান মোল্লা আটকের এ তথ্য নিশ্চিত করেছেন।
গ্রেফতার নেতার নাম মজিবুর রহমান রুহিত (২৬)। তিনি সিলেট মহানগরীর শাহপরান থানাধীন খাদিম চৌমুহনী শাহ এলাকার রাজা মিয়ার ছেলে। রুহিত কেন্দ্রীয় ছাত্রলীগের নির্বাহী সদস্য। তিনি সিলেট জেলা যুবলীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও সাবেক কাউন্সিলর জাহাঙ্গীর আলমের ভাগনে।
জৈন্তাপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) মোহাম্মদ মাহবুবুর রহমান মোল্লা জানান, অভিযান চালিয়ে মজিবুর রহমান রুহিতকে গ্রেফতার করা হয়েছে। তার বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে।
তবে তার বিরুদ্ধে দায়ের করা মামলার বিবরণ এবং সেগুলোর বর্তমান অবস্থা সম্পর্কে তাৎক্ষণিকভাবে বিস্তারিত তথ্য পাওয়া যায়নি।
আইটি ল্যাব সলিউশন্স লি.