সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলায় মিরপুর ইউনিয়ন যুবলীগের সাংগঠনিক সম্পাদক সাজ্জাদ খানকে আটক করেছে পুলিশ।
বৃহস্পতিবার (১২ নভেম্বর) সন্ধ্যায় জগন্নাথপুর পৌর পয়েন্ট এলাকায় তার গাড়ির গতিরোধ করে তাকে আটক করা হয়। তিনি সুনামগঞ্জ জেলা শহর থেকে পরিবারের সদস্যদের নিয়ে নিজ বাড়িতে ফিরছিলেন।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, সুনামগঞ্জ থেকে বাড়ি ফেরার পথে সাজ্জাদ খানের গাড়িটি জগন্নাথপুর পৌর পয়েন্ট এলাকায় পৌঁছালে পুলিশ গাড়িটির গতিরোধ করে। পরে তাকে আটক করে জগন্নাথপুর থানায় নিয়ে যাওয়া হয়।
আটকের এ তথ্য নিশ্চিত করে জগন্নাথপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোখলেছুর রহমান জানান, মিরপুর ইউনিয়ন যুবলীগের সাংগঠনিক সম্পাদক সাজ্জাদ খানকে পৌর পয়েন্ট এলাকা থেকে আটক করা হয়েছে।
তবে তাৎক্ষণিকভাবে তার আটকের সুনির্দিষ্ট কারণ বা এ বিষয়ে বিস্তারিত তথ্য জানা যায়নি।
আইটি ল্যাব সলিউশন্স লি.