সিলেটের দক্ষিণ সুরমায় রুমন আহমেদ (১৪) নামে এক কিশোরের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
বৃহস্পতিবার (১২ নভেম্বর) রাত ৮টার দিকে দক্ষিণ সুরমা থানাধীন মোছারগাঁও এলাকায় মাহমুদ আলীর ভাড়া বাসা থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।
পুলিশ সূত্রে জানা যায়, নিহত রুমন আহমেদ বিশ্বনাথ উপজেলার মিরেরচক গ্রামের আক্তার হোসেনের ছেলে। পরিবারের সঙ্গে সে মোছারগাঁও এলাকার ওই ভাড়া বাসায় বসবাস করত।
খবর পেয়ে দক্ষিণ সুরমা থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহের সুরতহাল প্রতিবেদন তৈরি করে। পরে ময়নাতদন্তের জন্য মরদেহ সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়।
এ তথ্য নিশ্চিত করেন দক্ষিণ সুরমা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আশরাফুজ্জামান বলেন, প্রাথমিকভাবে ঘটনাটি আত্মহত্যা বলে ধারণা করা হচ্ছে। তবে কী কারণে ওই কিশোর এমন ঘটনা ঘটিয়েছে, তা এখনো জানা যায়নি।
আইটি ল্যাব সলিউশন্স লি.