প্রকাশিত: ১২ নভেম্বর, ২০২৬ ১৮:১৬ (বৃহস্পতিবার)
মৌলভীবাজারে মৎস্যজীবী লীগ নেতা গ্রেফতার

প্রতিকী ছবি

মৌলভীবাজারের রাজনগরে অভিযান চালিয়ে মারুফ আহমেদ (৫৬) নামে মৎস্যজীবী লীগের এক নেতাকে গ্রেফতার করেছে পুলিশ।

বৃহস্পতিবার (১২ নভেম্বর) দুপুর আড়াইটার দিকে রাজনগর বাজার এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। সন্ত্রাসবিরোধী আইনে দায়ের করা একটি মামলায় রাজনগর থানা পুলিশ তাকে গ্রেফতার করে।

মৌলভীবাজারের পুলিশ সুপার মো. মনিরুল ইসলাম গ্রেফতারের এ তথ্য নিশ্চিত করেছেন।

গ্রেফতার মারুফ আহমেদ রাজনগর উপজেলা মৎস্যজীবী লীগের আহ্বায়ক এবং ৪ নম্বর পাঁচগাঁও ইউনিয়ন আওয়ামী লীগের সংস্কৃতিবিষয়ক সম্পাদক। তিনি রাজনগর থানাধীন দক্ষিণ কুবঝাড় গ্রামের ছোয়াব আলীর ছেলে।

পুলিশ জানিয়েছে, সন্ত্রাসবিরোধী আইনে দায়ের করা মামলার আসামি হিসেবে তাকে গ্রেফতার করা হয়েছে।