ছবি সংগৃহীত :
আন্তর্জাতিক হিসাববিজ্ঞান দিবস-২০২৬ উপলক্ষে সিলেটে বর্ণাঢ্য র্যালি, রিফ্রেশমেন্ট ও ওয়েবিনার অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (১০ নভেম্বর) সিলেট নগরীর মিরের ময়দানে বাংলাদেশ অ্যাকাউন্টিং অ্যাসোসিয়েশনের অনুমোদিত সিলেট ডিভিশনাল ভেন্যুতে সিলেট কমার্স কলেজের উদ্যোগে এ কর্মসূচির আয়োজন করা হয়।
এতে সিলেট কমার্স কলেজের শিক্ষক-শিক্ষার্থী ছাড়াও সিলেট বিভাগের বিভিন্ন কলেজ ও বিশ্ববিদ্যালয়ের হিসাববিজ্ঞান বিভাগের শিক্ষক, ব্যাংকার, পেশাজীবী এবং সুধীজন অংশগ্রহণ করেন।
সকালে সিলেট কমার্স কলেজ প্রাঙ্গণ থেকে একটি বর্ণাঢ্য র্যালি বের করা হয়। র্যালিতে সিলেট কমার্স কলেজ, মুহিবুর রহমান একাডেমি, শাহজালাল সরকারি কলেজ, মনতলা হবিগঞ্জ, সরকারি মদন মোহন কলেজ, ওসমানী মেডিকেল উচ্চ বিদ্যালয়, পুলিশ লাইন্স উচ্চ বিদ্যালয় সিলেট, সিলেট ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি এবং আমিন হোসাইন অ্যান্ড কোম্পানি (চার্টার্ড অ্যাকাউন্ট্যান্টস)-এর শিক্ষার্থী ও ফেলো স্টুডেন্টরা অংশ নেন।
র্যালিতে অংশগ্রহণকারীদের হাতে হিসাববিজ্ঞান দিবসের তাৎপর্য, হিসাববিজ্ঞান পেশার গুরুত্ব এবং ব্যবসায় শিক্ষার প্রসারবিষয়ক বিভিন্ন স্লোগানসংবলিত প্ল্যাকার্ড ও ফেস্টুন শোভা পায়। র্যালিটি নগরীর গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে সিলেট কেন্দ্রীয় শহীদ মিনারে গিয়ে শেষ হয়।
পরে শহীদ মিনার প্রাঙ্গণে আয়োজিত সংক্ষিপ্ত সমাবেশে স্বাগত বক্তব্য দেন সিলেট কমার্স কলেজের অধ্যক্ষ সৈয়দ আব্দুল ওয়াদুদ। অনুষ্ঠানে দিবসটির গুরুত্ব ও হিসাববিজ্ঞান পেশার সম্ভাবনা তুলে ধরে বক্তব্য দেন মুহিবুর রহমান ফাউন্ডেশনের চেয়ারম্যান ও সিলেট কমার্স কলেজের প্রতিষ্ঠাতা অধ্যাপক মোহাম্মদ মুহিবুর রহমান।
এ সময় বক্তব্য দেন আমিন হোসাইন অ্যান্ড কোম্পানির ম্যানেজিং পার্টনার তোফাজ্জল হোসেন বাবুল এফসিএ, দক্ষিণ সুরমা সরকারি কলেজের হিসাববিজ্ঞান বিভাগের বিভাগীয় প্রধান মঈনুল হক, সিলেট ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির ডিন প্রফেসর মো. শামসুল আলম, সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের অতিরিক্ত পরিচালক (অর্থ ও হিসাব) আব্দুল কাদের জিলানী, বৃন্দাবন সরকারি কলেজের প্রাক্তন বিভাগীয় প্রধান প্রফেসর মকুব আলী, সিলেট সরকারি মডেল স্কুল অ্যান্ড কলেজের হিসাববিজ্ঞান বিভাগের বিভাগীয় প্রধান আশরাফুল হক, সরকারি এমসি একাডেমির হিসাববিজ্ঞান বিভাগের প্রভাষক মো. আলাল মিয়া, দি এইডেড হাই স্কুল সিলেটের সহকারী প্রধান শিক্ষক মো. ফয়সল আহমদ, ওয়েস্ট পয়েন্ট স্কুল অ্যান্ড কলেজের প্রভাষক মঞ্জুর-উল-মা-আবুদ এবং পুবালী ব্যাংক ওসমানী মেডিকেল উপশাখার ইনচার্জ হাফিজুর রহমান হিপু।
এ ছাড়া বক্তব্য ও উপস্থিতির মাধ্যমে কর্মসূচিতে অংশ নেন ওসমানী মেডিকেল উচ্চ বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক অপুর্ব বৈদ্য, সরকারি মদন মোহন কলেজের প্রভাষক আব্দুল জলিল সোহেল, শাহীন আহমদ, মোহাম্মদ আব্দুর রব, দেওয়ান আসকির আলী, সিলেট বিজ্ঞান ও প্রযুক্তি কলেজের অধ্যক্ষ মোহাম্মদ জুয়েল মিয়া, মুহিবুর রহমান একাডেমির শিক্ষক মো. রাসেল মিয়া এবং সিলেট কমার্স কলেজের সহকারী অধ্যাপক শাহিমা খানম হেপী, সহকারী অধ্যাপক অসীম কুমার রায়, সহকারী অধ্যাপক সাম্মিনা জান্নাত চৌধুরী, প্রভাষক পরশ মনি দেব, প্রভাষক সজীব দত্ত, প্রভাষক নাহিদ আহমদ ও প্রভাষক মো. তারেকুল ইসলাম।
আয়োজকরা জানান, হিসাববিজ্ঞান পেশার গুরুত্ব তুলে ধরা, এ বিষয়ে শিক্ষার্থীদের আগ্রহ সৃষ্টি, পেশাগত সচেতনতা বৃদ্ধি এবং শিক্ষা প্রতিষ্ঠানগুলোর মধ্যে পারস্পরিক যোগাযোগ ও সহযোগিতা জোরদার করাই ছিল এ আয়োজনের মূল উদ্দেশ্য। র্যালি ও সমাবেশ শেষে রিফ্রেশমেন্ট এবং ওয়েবিনারের আয়োজন করা হয়।
আইটি ল্যাব সলিউশন্স লি.