প্রকাশিত: ১০ নভেম্বর, ২০২৬ ২১:০৮ (মঙ্গলবার)
সিলেটে কৃষকলীগের সভাপতি গ্রেফতার

ছবি সংগৃহীত :

সিলেটের গোলাপগঞ্জে কার্যক্রম নিষিদ্ধ সংগঠন কৃষকলীগের উপজেলা সভাপতি মো. আব্দুল মালিককে (৬০) গ্রেফতার করেছে পুলিশ।

মঙ্গলবার (১০ নভেম্বর) ভোরে উপজেলার ফুলবাড়ী ইউনিয়নের মোল্লাগ্রাম এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃত আব্দুল মালিক মোল্লাগ্রামের মৃত হাজী মওলা বক্সের ছেলে। তিনি গোলাপগঞ্জ উপজেলা কৃষকলীগের সভাপতি হিসেবে দায়িত্ব পালন করছিলেন।

পুলিশ সূত্রে জানা যায়, মঙ্গলবার ভোরে গোলাপগঞ্জের মোল্লাগ্রাম এলাকায় অভিযান পরিচালনা করে তাকে গ্রেফতার করা হয়। তার বিরুদ্ধে গোলাপগঞ্জ মডেল থানায় মামলা রয়েছে। এছাড়া গোলাপগঞ্জে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হতাহতের ঘটনায় দায়ের করা পৃথক দুটি মামলার এজাহারভুক্ত আসামি তিনি।

গ্রেফতারের  এ তথ্য নিশ্চিত করে গোলাপগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ছবেদ আলী জানান, গ্রেফতারকৃত আব্দুল মালিককে আদালতে সোপর্দ করা হয়েছে।