প্রকাশিত: ১০ নভেম্বর, ২০২৬ ১৮:৪৪ (মঙ্গলবার)
সিলেটে নিষিদ্ধ ছাত্রলীগের সক্রিয় কর্মী গ্রেফতার

সিলেট নগরীতে নিষিদ্ধ ঘোষিত সংগঠন বাংলাদেশ ছাত্রলীগের এক সক্রিয় কর্মীকে গ্রেফতার করেছে জালালাবাদ থানা পুলিশ।

সোমবার (৯ নভেম্বর) রাত আনুমানিক ১০টা ৫ মিনিটের দিকে জালালাবাদ থানাধীন তেমুখী পয়েন্ট এলাকা থেকে স্থানীয় লোকজনের সহায়তায় তাকে গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃত ব্যক্তির নাম আওলাদ আহম্মেদ (২৩)। তিনি দক্ষিণ সুরমা থানাধীন লালবাজার ইউনিয়নের হিলুরাজি বাড়ির আব্দুল জলিলের ছেলে। বর্তমানে তিনি দক্ষিণ সুরমার সিলাম ইউনিয়নের জালালপুর, আলমদীরগ্রাম এলাকায় বসবাস করতেন।

পুলিশ সূত্রে জানা যায়, জালালাবাদ থানার মামলা নং-০৩/১৩৬, তারিখ ০২/০৮/২০২৬ খ্রিষ্টাব্দের তদন্তের অংশ হিসেবে সন্ত্রাসবিরোধী আইন, ২০০৯ (সংশোধনী-২০১৩)-এর ৯(৩), ১০, ১১, ১২ ও ১৩ ধারায় সন্দিগ্ধ আসামি হিসেবে তাকে গ্রেফতার করা হয়।

পুলিশের দাবি, গ্রেফতারকৃত আওলাদ আহম্মেদ নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের একজন সক্রিয় কর্মী।

গ্রেফতারের পর তাকে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।