প্রকাশিত: ০৮ নভেম্বর, ২০২৬ ১৬:৪০ (রবিবার)
হাম উপসর্গে ২জনের মৃত্যু, নতুন রোগী ১২২৫

ছবি সংগৃহীত :

গত ২৪ ঘণ্টায় সারা দেশে হাম উপসর্গে দুজনের মৃত্যু হয়েছে। একই সময় সারা দেশে হাম উপসর্গ ও নিশ্চিত হামে আক্রান্ত হয়েছে এক হাজার ২২৫ জন।

রোববার (৮ নভেম্বর) স্বাস্থ্য অধিদপ্তরের কন্ট্রোলরুম থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় হাম উপসর্গে শনাক্ত রোগীর সংখ্যা এক হাজার ১৩৮ জন এবং গত ১৫ মার্চ থেকে ৮ নভেম্বর পর্যন্ত মোট হামরোগীর সংখ্যা দুই লাখ ৩৮ হাজার ৮৪০ জন।

গত ২৪ ঘণ্টায় নিশ্চিত হামরোগীর সংখ্যা ৮৭ জন এবং গত ১৫ মার্চ থেকে ৮ নভেম্বর পর্যন্ত নিশ্চিত হামরোগীর সংখ্যা ২৪ হাজার ৪৪২ জন।

গত ১৫ মার্চ থেকে ৮ নভেম্বর পর্যন্ত হাম উপসর্গে হাসপাতালে ভর্তি হয়েছে দুই লাখ ১২ হাজার ৯৭৯ জন।

একই সময় সুস্থ হয়ে হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছে দুই লাখ চার হাজার ৪৯ জন।
গত ২৪ ঘণ্টায় হাম উপসর্গে দুজনের মৃত্যু হয়েছে এবং গত ১৫ মার্চ থেকে ৮ নভেম্বর পর্যন্ত হাম উপসর্গে মোট এক হাজার ১৭৭ জনের মৃত্যু হয়েছে।

গত ২৪ ঘণ্টায় নিশ্চিত হামে কারও মৃত্যু হয়নি এবং গত ১৫ মার্চ থেকে ৮ নভেম্বর পর্যন্ত নিশ্চিত হামে ১০৫ জনের মৃত্যু হয়েছে।