ছবি: সংগৃহীত
ইয়েমেনের রাজধানী সানায় সৌদি আরবের বিমান হামলায় নিহতের সংখ্যা বেড়ে ২২ জনে দাঁড়িয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন আরও ৩০ জন।
শনিবার (৭ নভেম্বর) সকালে সানার আল-সারিয়া এলাকায় এ হামলা হয়।
হুথি বিদ্রোহীদের সংশ্লিষ্ট টেলিভিশন চ্যানেল আল-মাসিরাহ ও বার্তা সংস্থা সাবা এ তথ্য জানিয়েছে।
সাবার প্রতিবেদনে বলা হয়েছে, নিহতদের বেশিরভাগই নারী ও শিশু।
এর আগে শুক্রবার ইয়েমেনের তাইজ প্রদেশের একটি বাজারে হামলায় অন্তত ৩০ জন নিহত হয়েছেন বলে দাবি করে হুথি বিদ্রোহীরা।
তবে দেশটির আন্তর্জাতিকভাবে স্বীকৃত সরকার দাবি করেছে, ওই বাজারে হুথিদের ছোড়া ক্ষেপণাস্ত্রের আঘাতে হতাহতের ঘটনা ঘটেছে।
হামলার শিকার বাজারটি তাইজের আল-ওয়াজিয়া শহরে অবস্থিত।
শহরটি ইরান-সমর্থিত হুথি গোষ্ঠীর নিয়ন্ত্রণে রয়েছে।
প্রতিবেদনে বলা হয়েছে, ইয়েমেনের নিয়ন্ত্রণ প্রতিষ্ঠাকে কেন্দ্র করে গত সেপ্টেম্বর থেকে হুথি গোষ্ঠী সামরিক অভিযান জোরদার করেছে। এর জবাবে সৌদি আরবের সমর্থনপুষ্ট আন্তর্জাতিকভাবে স্বীকৃত প্রেসিডেন্সিয়াল কাউন্সিল সরকারও পাল্টা অভিযান চালাচ্ছে।
আইটি ল্যাব সলিউশন্স লি.