সিলেটে বিশেষায়িত পুলিশি ইউনিট স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি)-৯ এর অভিযানে তালিকাভুক্ত শীর্ষ সন্ত্রাসী আমিনুল ইসলাম মহনকে গ্রেফতার করা হয়েছে। তিনি গোয়াইনঘাট থানার একটি দস্যুতা মামলার ওয়ারেন্টভুক্ত পলাতক আসামি। এ ছাড়া তাঁর বিরুদ্ধে চাঁদাবাজি ও হত্যাচেষ্টাসহ একাধিক মামলা রয়েছে বলে জানিয়েছে এসআরবি।
শনিবার (৭ নভেম্বর) ভোর আনুমানিক ৪টার দিকে সিলেটের দক্ষিণ সুরমা থানাধীন জৈনপুর ফকিরপাড়া এলাকায় অভিযান চালিয়ে তাঁকে গ্রেফতার করা হয়।
এসআরবি-৯, সিপিসি, সিলেটের একটি আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে এ অভিযান পরিচালনা করে। গ্রেফতার আমিনুল ইসলাম মহন (২৯) দক্ষিণ সুরমা থানার জৈনপুর ফকিরপাড়া এলাকার বাসিন্দা। তাঁর বাবার নাম সানর মিয়া।
এসআরবি সূত্রে জানা যায়, গ্রেফতার মহন সিলেটের গোয়াইনঘাট থানার দস্যুতা মামলার ওয়ারেন্টভুক্ত পলাতক আসামি। তাঁর বিরুদ্ধে গোয়াইনঘাট থানার মামলা নম্বর-১১, তারিখ ১১ সেপ্টেম্বর ২০২৪, দণ্ডবিধির ৩৯৪/৪১২ ধারায় মামলা রয়েছে। জিআর নম্বর-২০৪/২৪।
এ ছাড়া তিনি সিলেটের বিভিন্ন থানায় দায়ের করা চাঁদাবাজি, হত্যাচেষ্টাসহ একাধিক মামলার আসামি এবং তালিকাভুক্ত শীর্ষ সন্ত্রাসী বলে জানিয়েছে পুলিশ।
এ তথ্যটি নিশ্চিত করেছেন এসআরবি-৯ -এর অতিরিক্ত পুলিশ সুপার কে এম শহিদুল ইসলাম সোহাগ জানান,গ্রেফতারের পর পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য তাঁকে এসএমপি, সিলেটের দক্ষিণ সুরমা থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।
এসআরবি-৯ জানিয়েছে, দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে তাদের গোয়েন্দা তৎপরতা ও অভিযান অব্যাহত রয়েছে।
আইটি ল্যাব সলিউশন্স লি.