হঠাৎ অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন প্রবাসীকল্যাণ ও শ্রমমন্ত্রী আরিফুল হক চৌধুরী।
শুক্রবার (৬ নভেম্বর) সকালে তিনি অসুস্থ হয়ে পড়েন।
জানা গেছে, শুক্রবার সকালে কোম্পানীগঞ্জে যাওয়ার পর হঠাৎ বুকে ব্যথা অনুভব করেন প্রবাসীকল্যাণমন্ত্রী। এ অবস্থায় পূর্বনির্ধারিত সফর বাতিল করে দ্রুত তাঁকে সিলেট নগরীর আখালিয়ায় অবস্থিত মাউন্ট এডোরা হাসপাতালে নেওয়া হয়। পরে সেখানে তাঁকে ভর্তি করা হয়।
মন্ত্রীর সফরসঙ্গী হিসেবে থাকা সোহেল আহমদ এ তথ্য নিশ্চিত করে বলেন শারীরিক অসুস্থতা দেখা দেওয়ায় স্যারকে মাউন্ট এডোরা হাসপাতালে ভর্তি করা হয়েছে। বর্তমানে তিনি আগের চেয়ে অনেকটা সুস্থ বোধ করছেন। চিকিৎসকদের পরামর্শে তাঁকে বিশ্রামে থাকতে বলা হয়েছে।
শারীরিক অসুস্থতার কারণে কোম্পানীগঞ্জ, জৈন্তাপুর ও গোয়াইনঘাট উপজেলা সফর বাতিল করেছেন প্রবাসীকল্যাণমন্ত্রী।
আইটি ল্যাব সলিউশন্স লি.