বাংলাদেশ জামায়াতে ইসলামীর সিলেট জেলা শাখার আমির হিসেবে পুনর্নির্বাচিত হয়েছেন মাওলানা হাবীবুর রহমান। একই সঙ্গে সিলেট মহানগর শাখার আমির পদে পুনর্নির্বাচিত হয়েছেন ফখরুল ইসলাম।
বুধবার (৪ নভেম্বর) রাজধানীর মগবাজারে জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কার্যালয়ে কেন্দ্রীয় নির্বাহী পরিষদের বৈঠকে দেশের ৭৭টি জেলা ও মহানগর শাখার আমিরদের নাম ঘোষণা করেন দলটির আমির ডা. শফিকুর রহমান।
দলীয় সূত্রে জানা গেছে, এবারের নির্বাচনে ২৭টি জেলা ও মহানগর শাখায় নতুন আমির নির্বাচিত হয়েছেন। বাকি শাখাগুলোতে ২০২৪ সালের আগে দায়িত্ব পালন করা আমিররাই পুনরায় নির্বাচিত হয়েছেন।
জানা যায়, জামায়াতে ইসলামীর রুকনদের (সদস্য) গোপন ভোটের মাধ্যমে জেলা ও মহানগর শাখার আমির নির্বাচন করা হয়। গত মাসে এসব শাখায় ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়।
পুনর্নির্বাচিত হওয়ার মধ্য দিয়ে সিলেট জেলা ও মহানগর জামায়াতের নেতৃত্বে ধারাবাহিকতা বজায় থাকল।
আইটি ল্যাব সলিউশন্স লি.